President Murmu’s Chopper | দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার

President Murmu’s Chopper | দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। কেরল সফরে গিয়েছেন তিনি। যাবেন শবরীমালায়। রাষ্ট্রপতির কপ্টার অবতরণের জন্য প্রমাদমে রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে একটি কংক্রিটের হেলিপ্যাড নির্মাণ করা হয়েছিল। বুধবার সকালে কপ্টারের চাকা হেলিপ্যাডের গর্তে আটকে যায়। পরে পুলিশ ও দমকলকর্মীরা চাকা ঠেলে দিচ্ছেন।

পাম্বার কাছে নীলাক্কালে রাষ্ট্রপতির কপ্টারের অবতরণের পরিকল্পনা কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা বাতিল হয়। পরে ঠিক হয় প্রমাদমে রাষ্ট্রপতির কপ্টার অবতরণ করবে। মঙ্গলবার গভীর রাতে সেখানে কংক্রিটের হেলিপ্যাড নির্মাণ করা হয়। বুধবার সকালে রাষ্ট্রপতি মুর্মুর কপ্টার সেখানে অবতরণ করে। তিনি সড়কপথে পাম্বার উদ্দেশ্যে রওনা হওয়ার পরই হেলিপ্যাডে বিপত্তি ঘটে। হেলিপ্যাডে তৈরি হওয়া গর্তে আটকে যায় কপ্টারের চাকা।

কেরলের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কপ্টারের চাকা হেলিপ্যাড স্পর্শ করতেই গর্ত তৈরি হয়েছিল। সেই গর্তে আটকে যায় কপ্টারের চাকা। পরে পুলিশ এবং দমকল কর্মীরা ধাক্কা দিয়ে গর্ত থেকে চাকা তোলেন। এক কর্মকর্তা বলেছেন, ‘কংক্রিটটি পুরোপুরি সেট হয়নি। সেকারণে অবতরণের সময় এটি হেলিকপ্টারের ওজন সহ্য করতে পারেনি। যার ফলে গর্ত তৈরি হয়েছিল।’

মঙ্গলবার সন্ধ্যায় চার দিনের সফরে তিরুবনন্তপুরমে পৌঁছেছেন রাষ্ট্রপতি। বুধবার শবরীমালায় আয়াপ্পা মন্দিরে যাবেন। তিনি প্রথম মহিলা রাষ্ট্রপতি যিনি শবরীমালায় যাচ্ছেন। শবরীমালা দর্শনের পর সন্ধ্যায় তিরুবনন্তপুরমে ফিরবেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতি রাজভবনে প্রাক্তন রাষ্ট্রপতি কেআর নারায়ণনের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *