অভিষেকের পর ডেরেক। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে গন্ডগোলের জেরে তলব করা হল রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। আগামিকাল সোমবার তাঁকে শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছে।
রবিবার সকাল ৯টার পরই ডেরেকের প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে পৌঁছন শেক্সপিয়র সরণি থানার আধিকারিকরা। কয়েকবার ডাকাডাকির পর ডেরেকের এক প্রতিনিধি বেরিয়ে আসেন। তাঁর হাতেই ডেরেককে সমনের নোটিস দেন আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যামাক স্ট্রিটে পুলিশ আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তি। সরকারি কাজে বাধা দেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেরেককে তলব করা হয়েছে।
আরও পড়ুন:
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
আরও পড়ুন:
সর্বশেষ খবর
