PM Narendra Modi inaugurated airport at Noida

PM Narendra Modi inaugurated airport at Noida

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেওয়ারে এদিন বিমানবন্দরের প্রথম পর্বের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আরও পড়ুন:

মোট দুই দফায় এই বিমানবন্দর তৈরির কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। মোট ১১ হাজার ৭৪২ একর জায়গা-জুড়ে গড়ে উঠবে এই বিমানবন্দর। এখানে ৮৭ একর জায়গায় থাকবে কার্গো হাব। পাশপাশি ৪০ একর জায়গায় থাকবে মেরামত এবং অন্যান্য ব্যবস্থা। এটাই দেশের প্রথম বিমানবন্দর যেখানে নিজস্ব বিমান মেরামতের ব্যবস্থা থাকবে। বিমানবন্দর উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘গোটা বিশ্বের সঙ্গে উত্তর ভারতকে যুক্ত করবে এই বিমানবন্দর। এই দুই মিনিট অন্তর ফ্লাইট ছাড়বে।’

শনিবার বিমানবন্দর উদ্বোধনে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। তাঁর উপস্থিতিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “এই বিমানবন্দর পশ্চিম উত্তরপ্রদেশের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সম্ভাবনাকে আমূল বদলে দেবে। এই বিমানবন্দরের ফলে নয়ডা, মথুরা, মেরঠ, আগ্রা, এটাওয়া, বুলন্দশহর, আলিগড়, গাজিয়াবাদ, ফরিদাবাদের মানুষরা উপকৃত হবেন।”

আরও পড়ুন:

নতুন বিমানবন্দর যুব সমাজের জন্যও এই বিমানবন্দর নতুন সুযোগ তৈরি করবে বলে আশাপ্রকাশ করে প্রধানমন্ত্রী। মোদী বলেন, “এই বিমানবন্দর পশ্চিম উত্তরপ্রদেশের কৃষক, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এবং যুবসমাজের জন্য নতুন সুযোগ তৈরি করবে। এখান থেকে বিমান সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে উড়ে যাবে ও উন্নত উত্তরপ্রদেশের উত্থানের প্রতীক হয়ে উঠবে।” রাজ্যের মানুষকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। ‘বিকশিত উত্তরপ্রদেশ, বিকশিত ভারত’ উদ্যোগে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *