উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে সিঙ্গুরের মাটিতে কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এদিন দুপুর ২টা ৫০ মিনিট নাগাদ সিঙ্গুরে পৌঁছায় মোদির হেলিকপ্টার। প্রথমেই সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের ৮৩০ কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যপাল সিভি আনন্দ বোস, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রমুখ। ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুরও। এছাড়া বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও উপস্থিত ছিলেন।
এদিন সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে হুগলির বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী মোদি। জয়রামবাটী–বড়গোপীনাথপুর–ময়নাপুর নতুন রেললাইনের উদ্বোধনও করেন তিনি। পাশাপাশি তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেসের এবং একটি নতুন প্যাসেঞ্জার ট্রেনেরও সূচনা করেন তিনি।
বিস্তারিত আসছে…
