PM Narendra Modi | গাজা শান্তি সম্মেলনে মোদিকে আমন্ত্রণ ট্রাম্প-সিসির! যোগ দেবেন প্রধানমন্ত্রী?  

PM Narendra Modi | গাজা শান্তি সম্মেলনে মোদিকে আমন্ত্রণ ট্রাম্প-সিসির! যোগ দেবেন প্রধানমন্ত্রী?  

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামীকাল অর্থাৎ সোমবারই মিশরের শার্ম-আল শেখে অনুষ্ঠিত হতে চলেছে গাজা শান্তি সম্মেলন (Gaza peace summit)। আর তাতে যোগদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ আল-সিসি (Abdel Fattah al-Sisi)।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে গাজায় যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এই সম্মেলনে মোদির অংশগ্রহণের বিষয়টি এখনও নিশ্চিত করেনি প্রধানমন্ত্রীর কার্যালয়।

মিশরের প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, সোমবার বিকেলে শার্ম-আল শেখে ট্রাম্প ও সিসির যৌথ সভাপতিত্বে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে ২০টিরও বেশি দেশের নেতারা অংশগ্রহণ করবেন। এনিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সম্মেলনের লক্ষ্য গাজায় যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার এক নতুন অধ্যায় উন্মোচন করা। ওই অঞ্চলের শান্তি ফেরাতে এবং বিশ্বজুড়ে সংঘাতের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরলস প্রচেষ্টার কথা মাথায় রেখেই এই সম্মেলন।’

মোদি এই সম্মেলনে যোগ দিলে মধ্যপ্রাচ্যে নিজেকে তুলে ধরার সুযোগ পাবে ভারত। সেই সঙ্গে প্যালেস্তাইন ইস্যুতেও নিজেদের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি ভারত ও মিশরের দ্বিপাক্ষিক সম্পর্কও আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। তাছাড়াও এই সম্মেলনে গেলে ট্রাম্পের মুখোমুখি হতে পারবেন মোদি। ভারতের উপর আমেরিকার শুল্ক চাপানো, এইচ১-বি ভিসা নিয়ে কড়াকড়ির পর দু’দেশের সম্পর্কে অবনতি হয়েছিল। যদিও সেই সম্পর্ক পুনরুদ্ধারে উদ্যোগী হয়েছেন ট্রাম্প। এই আবহে মোদি গাজা শান্তি সম্মেলনে যোগ দিলে, তা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে সেটা স্পষ্ট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *