PM Narendra Modi | আজ দিল্লিতে জরুরি বৈঠকের ডাক প্রধানমন্ত্রী মোদির, মন্ত্রীসভায় রদবদলের জল্পনা তুঙ্গে!

PM Narendra Modi | আজ দিল্লিতে জরুরি বৈঠকের ডাক প্রধানমন্ত্রী মোদির, মন্ত্রীসভায় রদবদলের জল্পনা তুঙ্গে!

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিদেশ সফর শেষে আজই ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আর এরই মাঝে কেন্দ্রীয় মন্ত্রীসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক (Essential Cupboard Assembly) ডাকলেন তিনি। বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ দিল্লিতে এই বৈঠক হওয়ার কথা। বৈঠকে যোগ দেওয়ার জন্য সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীকে দিল্লিতে (Delhi) উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই বৈঠক ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

সূত্রের খবর, এই বৈঠকে মূলত দুটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। প্রথমত, পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সংঘাত (West Asia Disaster) এবং তার ফলে ভারতের অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন প্রধানমন্ত্রী। সংঘাতের জেরে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, জ্বালানি সরবরাহ এবং মুদ্রাস্ফীতির মতো বিষয়গুলিতে ভারতের ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে, তা খতিয়ে দেখা হবে। ইতিমধ্যে এই পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয়েছে, যেখানে অমিত শা, নির্মলা সীতারমণ এবং হরদীপ সিং পুরীর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রীরা রয়েছেন।

দ্বিতীয়ত, এই বৈঠককে কেন্দ্র করে কেন্দ্রীয় মন্ত্রীসভায় রদবদল ও সম্প্রসারণের জল্পনা তুঙ্গে উঠেছে। মোদি ৩.০ সরকারের প্রথম বর্ষপূর্তি আগামী ১০ জুন। তার আগেই মন্ত্রীসভায় বড় ধরনের পরিবর্তন হতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন। গত সপ্তাহ থেকেই বিভিন্ন মহলে রদবদল নিয়ে আলোচনা চলছে। সূত্রের খবর, প্রতিটি মন্ত্রকের কার্যকারিতা এবং সাংগঠনিক কাজের পর্যালোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সরকার।

আজকের এই বৈঠক থেকে নতুন কোনও নীতি বা বড় কোনও প্রশাসনিক পদক্ষেপের ঘোষণা আসে কি না, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। এছাড়া, মন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে মন্ত্রীসভার সকল সদস্যের উপস্থিতি এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ করে তুলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *