PM Modi | ‘রাষ্ট্রবাদী সরকার হলে রাষ্ট্রনায়করা সম্মান পায়’, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বার্তা প্রধানমন্ত্রীর

PM Modi | ‘রাষ্ট্রবাদী সরকার হলে রাষ্ট্রনায়করা সম্মান পায়’, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বার্তা প্রধানমন্ত্রীর

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কলকাতার (Kolkata) সাড়ম্বরে পালিত হল ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী। মিলন মেলায় এই বিশেষ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অন্যদিকে, ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনদর্শন ও তাঁর রাজনৈতিক সংগ্রামের ওপর আলোকপাত করেন।

প্রধানমন্ত্রীর বক্তৃতার মূল সুরে ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ত্যাগ ও তিতিক্ষা। মোদী বলেন, “গোটা দেশ আজ সেই মহান রাষ্ট্রনায়ককে স্মরণ করছে, যাঁর চিন্তাধারার বীজ আজ ভারতের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে।” তিনি উল্লেখ করেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন কেবল ব্যক্তিগত জীবন ছিল না, তা ছিল এক জন আন্দোলনের প্রেরণা।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক বিচক্ষণতার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, যে সময়ে কংগ্রেসের একাধিপত্য ছিল, সেই কঠিন প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করেই তিনি বিকল্প রাজনৈতিক ধারার জন্ম দিয়েছিলেন। জনসঙ্ঘের প্রতিষ্ঠা এবং সেই সময়ের রাজনৈতিক আবহে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সাহসী অবস্থান ভারতীয় রাজনীতিতে এক নতুন দর্শনের জন্ম দিয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী একটি বিশেষ বার্তা দেন। তিনি বলেন, “আজকের এই কর্মসূচি থেকে আমি স্পষ্ট করতে চাই, রাষ্ট্রবাদী সরকার হলে রাষ্ট্রনায়করা যথার্থ সম্মান পান এবং তাঁদের দর্শন অনুযায়ীই দেশ পরিচালিত হয়।” মোদী আরও দাবি করেন, গত দু’বছর ধরে কেন্দ্রীয় সরকার এই উৎসব যেভাবে পালন করছে, তাতে এক নতুন মাত্রা যুক্ত হয়েছে। বিশেষ করে বাংলায় বিজেপি সরকার আসার পর থেকে এই উৎসবের জাঁকজমক ও পরিধি বহুগুণ বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপির কর্মী-সমর্থকদের ব্যাপক উৎসাহ ছিল চোখে পড়ার মতো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *