উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রায় অধিকাংশ মানুষ যে সমস্যায় বেশি ভুগছে সেটি হল ব্রণ। ঠিক কোনও অনুষ্ঠান বা বাইরে যাওয়ার থাকলে তার আগেই বিশেষ করে দেখবেন মুখে কোথার থেকে ব্রণর আবির্ভাব। টাটকা সব্জি কম তেল-চর্বিযুক্ত খাবার খাওয়া, ঘুমানো, পর্যাপ্ত পানি খাওয়া, রোদে না যাওয়া, মুখ ভালোভাবে পরিষ্কার করা, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন, প্রসাধনী ও মেকআপ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা থাকতে হবে। ব্রণ(Pimple) হলে কখনোই তাতে নখ লাগাবেন না। জেনে নিন, ব্রণ হলে কীভাবে তা রাতারাতি দূর করবেন।
বরফের কিউব
ব্রণকে শান্ত করতে এক খণ্ড বরফের কিউবই যথেষ্ট। দিনে চার–পাঁচবার বিরতি নিয়ে ব্রণের ওপর বরফের কিউব ঘষতে থাকুন। ২৪ ঘণ্টায় ব্রণ অনেকটাই কমে যাবে বা ছোট হয়ে আসবে।
স্পট ক্রিম
স্পট ক্রিম বা দাগ দূর করার বিভিন্ন ক্রিমে থাকে স্যালিসাইলিক অ্যাসিড ও বেনজলপারঅক্সাইড। ফলে এটিও মরা চামড়া দূর করবে, ব্যাকটেরিয়া মেরে ফেলবে আর অতিরিক্ত তেলও শুষে নেবে।
মধু ও অ্যালোভেরার মিশ্রণ
এই দুইয়ের মিশ্রণ ব্রণের ওপর লাগান। বিরতি নিয়ে কয়েকবার লাগানোর পর নিজেই দেখুন পার্থক্য।
টি ট্রি অয়েল
টি ট্রি অয়েল অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণসমৃদ্ধ। দিনে কয়েকবার লাগালে ব্রণ(Pimple) কমে আসবে। তবে আপনার ত্বক যদি তৈলাক্ত হয়, তাহলে এই নিয়ম আপনার জন্য নয়!
