Pankaj Tripathi | পঙ্কজ ত্রিপাঠীর দাদার ওপর প্রাণঘাতী হামলা! নেপথ্যে কি পুরোনো শত্রুতা?

Pankaj Tripathi | পঙ্কজ ত্রিপাঠীর দাদার ওপর প্রাণঘাতী হামলা! নেপথ্যে কি পুরোনো শত্রুতা?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর (Pankaj Tripathi) দাদা বিজয়েন্দ্রনাথ তিওয়ারির ওপর কুড়াল (Axe) দিয়ে প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল (Brother Attacked)। বিহারের গোপালগঞ্জ জেলার বেলসান্ড তিওয়ারি টোলা এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর জখম অবস্থায় বিজয়েন্দ্রনাথকে বর্তমানে পাটনার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ জুন বেলসান্ড তিওয়ারি টোলা এলাকায় এই হামলা চালানো হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দীর্ঘদিনের একটি জমি সংক্রান্ত বিবাদই এই হিংসাত্মক ঘটনার মূল কারণ। অভিযুক্ত প্রতিবেশী রাজেশ শা, বিজয়েন্দ্রনাথের ওপর কুড়াল নিয়ে অতর্কিতে আক্রমণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সদর-২ এসডিপিও এবং মাধোপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অপরাধের গুরুত্ব বিচার করে ফরেনসিক ল্যাবরেটরি (FSL) দলের সাহায্য নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে হামলার কাজে ব্যবহৃত কুড়াল এবং অভিযুক্তের রক্তমাখা পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রাজেশ শাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, বিহারের গোপালগঞ্জের বেলসান্ড গ্রামের বাসিন্দা পঙ্কজ ত্রিপাঠীর চার ভাই-বোনের মধ্যে বিজয়েন্দ্রনাথ অন্যতম। পরিবারের অন্দরে এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর থেকেই এলাকাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। পুলিশ এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *