Panihati BJP MLA Ratna Debnath breaks silence on her controversial BJP win remark

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


পানিহাটিতে বিজেপি কর্মীর খুনের ঘটনায় শোরগোল। শোকস্তব্ধ পরিবারকে সান্ত্বনা জানাতে গিয়ে কেঁদে ফেলেছিলেন এলাকার বিধায়ক রত্না দেবনাথ। কাঁপা কাঁপা কণ্ঠে বলেছিলেন, “বিজেপি না জিতলেই ভালো হত।” তাঁর এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে। কিছুটা অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবিরও। এই পরিস্থিতিতে মুখ খুললেন রত্না। কেন তিনি একথা বলেছিলেন তারও ব্যাখ্যা দিয়েছেন বিধায়ক।

সোমবার রত্না একটি লিখিত বার্তা দেন। সেখানে তাঁর দাবি, তিনি শাসকদলের মর্যাদাহানি করতে চাননি। তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। পশ্চিম বাংলায় বিজেপির ক্ষমতায় আসা ভুল -এই মনোভাব তিনি পোষণ করেন না। পানিহাটির বিজেপি বিধায়কের আরও দাবি, তাঁর বক্তব্যের একটি অংশ প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে তুলে ধরাতেই ভুল বার্তা গিয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য-সহ দলের শীর্ষ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থনও জানিয়েছেন তিনি। রত্না স্পষ্ট করেছেন, তাঁর রাজনৈতিক অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। তিনি গেরুয়া শিবিরের সঙ্গেই আছেন।

আরও পড়ুন:

শনিবার রাতে পানিহাটি-১ নম্বর মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহা বাড়ি ফিরছিলেন। সে সময় বাজার এলাকায় এক ব্যবসায়ীর উপর হামলা হচ্ছিল বলে অভিযোগ। প্রথমে রুমা সেই বিবাদ থামাতে চেষ্টা করেছিলেন। পরে তিনি বাড়ি গোটা ঘটনা স্বামী অরূপ সাহাকে জানান। বিবাদ মেটাতে অরূপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। অভিযোগ, সে সময় অরূপকে সজোরে বুকে ধাক্কা মারা হয়। তিনি মাটিতে পড়ে যান। এরপর রাতে বাড়ি ফিরে অসুস্থ বোধ করেন তিনি।তড়িঘড়ি তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। বিজেপি কর্মীকে মৃত ঘোষণা করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই কান্নায় ভেঙে পড়েন রত্না।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *