Paneer recipe | দুধ আর মৌরিবাটা দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু মৌরি ছানা

Paneer recipe | দুধ আর মৌরিবাটা দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু মৌরি ছানা

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাঙালি মাছপ্রেমী। বাঙালি কষা-মাংসপ্রেমীও। আমিষ ছাড়া যাঁদের মুখে ভাত-রুটি রোচে না, মুখের সামনে পনির ধরলেই তাঁরা নাক সিঁটকান। পনির নিয়ে যাদের মনে একটা হেলাফেলা ভাব রয়েছে তাদের এই রান্নাটা খাইয়ে দেখাতে পারেন একবার। রান্নার নাম মৌরি ছানা(Paneer recipe)। তবে ছানার বদলে এটি পনির দিয়েও রাঁধা যেতে পারে। খুব সামান্য মশলা। এ পনির মুখে এক বার দিলে আমিষপ্রেমীরা আরও একবার মুখে তুলতে চাইবেন।

উপকরণ

৩০০ গ্রাম মালাই পনির, দেড় চামচ মৌরি বাটা, ১ চামচ গোটা মৌরি, ৩ চামচ ঘি, ১টি তেজপাতা, ১টি শুকনো লংকা, ২-৩টি কাঁচালংকা, দেড় চামচ আদা বাটা, আধ কাপ কড়াইশুঁটি, এক কাপ দুধ, ১ চামচ ময়দা, স্বাদমতো নুন, আধ চামচ গোলমরিচ,আধ চামচ চিনি।

পদ্ধতি

পনির ছোট ছোট চৌকো টুকরোয় কেটে নিন। এরপর সামান্য নুন আর গোলমরিচ মাখিয়ে এক চামচ ঘি গরম করে হালকা ভেজে নিতে পারেন। তবে চাইলে না ভেজেও ব্যবহার করতে পারেন রান্নায়। তাতে স্বাদের খুব বেশি হেরফের হবে না। এ বার কড়াইয়ে ২ চামচ ঘি গরম করে তাতে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গোটা মৌরি এবং ২টি কাঁচা লংকা দিন। সামান্য নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিন কড়াইশুঁটি। হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এ বার আধ কাপ দুধের সঙ্গে ময়দা ভাল ভাবে গুলে নিয়ে আঁচ কমিয়ে ঢেলে দিতে হবে কড়াইয়ে। খানিক ক্ষণ রান্না হতে দিয়ে ওর মধ্যে দিতে হবে মৌরিবাটা, আদাবাটা, চিনি, নুন। ভাল ভাবে নাড়াচাড়া করে বাকি দুধটুকু দিয়ে আঁচ বাড়িয়ে দিন। হালকা ফুট ধরলেই দিয়ে দিন পনিরের টুকরো। আঁচ কমিয়ে ৩-৪ মিনিট রান্না হতে দিন। উপরে একটি কাঁচা লঙ্কা থেঁতো করে দিয়ে, ঘি ছড়িয়ে আঁচ বন্ধ করে ঢাকা দিন। পাঁচ মিনিট রেখে দিলেই তৈরি মৌরিবাটা পনির(Paneer recipe)। পরোটা বা রুটির সঙ্গে জমে যাবে খাবারটি।

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *