Pakistan | পাকিস্তানে প্রকাশ্য সভামঞ্চে সইফুল্লা কাসুরি ও হাফিজপুত্র তালহা, ভারতকে নিশানা করে ঘৃণাভাষণ দুই জঙ্গি নেতার

Pakistan | পাকিস্তানে প্রকাশ্য সভামঞ্চে সইফুল্লা কাসুরি ও হাফিজপুত্র তালহা, ভারতকে নিশানা করে ঘৃণাভাষণ দুই জঙ্গি নেতার

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জঙ্গিদের আশ্রয়দাতা পাকিস্তান (Pakistan)। এই অভিযোগ এর আগে একাধিকবার করেছে ভারত। বিশেষ করে পহেলগাঁও হামলার (Pahalgam Terror Assault) পর তা আরও স্পষ্ট। কারণ পহেলগাঁও হামলার পর জঙ্গি নিধনে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযানে নামে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। সেখানে বহু জঙ্গির নিকেশের খবর মেলে। পরে সেই জঙ্গিদের শেষকৃত্য পাকিস্তানে রাষ্ট্রীয় মর্যাদায় পালনের ছবি প্রকাশ্যে আসে।

ভারত-পাক সংঘর্ষবিরতি এখন চললেও, কূটনৈতিক স্তরে লড়াই জারি রয়েছে। এই পরিস্থিতিতে ভারতের হাতে পাকিস্তানের জঙ্গি মদতের আরও বড় প্রমাণ হাতে এল। বুধবার পাকিস্তানে একটি জনসভায় দেখা যায় লস্কর কমান্ডার সাইফুল্লাহ কাসুরিকে। এই কাসুরি পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড বলে ভারতের অভিযোগ। গতকালের ওই সভায় কাসুরির সঙ্গে দেখা গিয়েছে পাকিস্তানের একাধিক রাজনৈতিক নেতা এবং চিহ্নিত জঙ্গিদের।

বুধবার পাকিস্তানের পঞ্জাব প্রদেশে মিছিল ও জনসভার আয়োজন করা হয়। পরমাণু অস্ত্র পরীক্ষার বর্ষপূর্তি হিসেবে পাকিস্তানে ইউম-ই-তকবির পালিত হয়। যার আয়োজক ছিল পাকিস্তান মারকাজি মুসলিম লিগ (পিএমএমএল)। ওই সভা থেকে ফের ভারত বিরোধী উসকানিমূলক মন্তব্য করা হয় বলে অভিযোগ। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই সভায় কাসুরি বক্তব্য রাখতে গিয়ে বলে, ‘পহেলগাঁও সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে আমাকে দোষারোপ করা হয়েছিল। এখন আমার নাম সারা বিশ্বে বিখ্যাত।’ পাশাপাশি কাসুরির সঙ্গে দেখা গিয়েছে লস্করের সহ প্রতিষ্ঠাতা হাফিজ সইদের ছেলে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত তালহা সইদকেও। তাকেও ভারত বিরোধী স্লোগান তুলতে দেখা যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *