Pakistan | পাকিস্তানের জেলে দুর্ব্যবহার ইমরানকে, বাদ নেই স্ত্রী বুশরাও! অভিযোগ খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রীর

Pakistan | পাকিস্তানের জেলে দুর্ব্যবহার ইমরানকে, বাদ নেই স্ত্রী বুশরাও! অভিযোগ খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) জেলে দুর্ব্যবহার করা হচ্ছে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) সঙ্গে। এমনকি দুর্ব্যবহার করা হচ্ছে তাঁর স্ত্রী বুশরা বিবিকেও। এমনটাই অভিযোগ তুললেন ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) (PTI) নেতা তথা খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মহম্মদ সোহেব আফ্রিদি। শুক্রবার খাইবার পাখতুনখোয়ার মন্ত্রীসভায় বক্তৃতার সময় মুখ্যমন্ত্রী মহম্মদ সোহেব আফ্রিদি বলেন, ‘শীতের মধ্যেও ন্যূনতম প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হচ্ছে না। শীতবস্ত্রও দেওয়া হচ্ছে না।’

প্রসঙ্গত, ২০২৩ সালের অগাস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরান। সাম্প্রতিক সময়ে বারবার পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী। কিন্তু আদিয়ালা কারা কর্তৃপক্ষ তাঁকে ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দিচ্ছেন না বলে অভিযোগ ওঠে। সম্প্রতি ইমরানের পরিবারের সদস্যদেরও জেলবন্দি নেতার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ ওঠে। গত মাসে আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন তাঁর তিন বোন- আলিমা, উজমা এবং নুরা খান। যদিও পরে জেলে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করতে পারেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *