Pakistan | ‘অপারেশন সিঁদুর’-এর পালটা ‘অপারেশন বুনিয়ান মারসুস’! ঘোষণা পাকিস্তানের

Pakistan | ‘অপারেশন সিঁদুর’-এর পালটা ‘অপারেশন বুনিয়ান মারসুস’! ঘোষণা পাকিস্তানের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর পালটা ‘অপারেশন বুনিয়ান মারসুস’ (Operation Bunyan Marsoos)! ঘোষণা করেছে পাকিস্তান (Pakistan)। পাক সেনা এবং পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যমকে উল্লেখ করে এই তথ্য দিয়েছে বিদেশি সংবাদমাধ্যম আল জাজিরা।

শনিবার ভোর থেকে ভারতে হামলা চালাচ্ছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের (J&Okay) একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পাক সেনার গোলার আঘাতে রজৌরিতে সরকারি আধিকারিক সহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পালটা জবাব দিচ্ছে ভারতও। পাকিস্তানের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘বুনিয়ান মারসুস’। পাক সেনার বক্তব্য, ভারতের হামলার পর প্রত্যাঘাত আবশ্যিক ছিল।

ওই বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘বুনিয়ান মারসুস’ বা ‘বুনিয়ান আন মারসুস’ একটি আরবি শব্দ। যার অর্থ অটুট কাঠামো। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার কাছে, এই শব্দ সীসা দিয়ে তৈরি সুরক্ষিত পাঁচিলের মতো। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন কোরানের আয়াত তুলে ধরে লিখেছে, ‘যাঁরা প্রকৃত যোদ্ধা, যাঁরা যুদ্ধের ময়দানে তাঁর দেখানো পথে লড়াই করেন, আল্লাহ সব সময় তাঁদের ভালোবাসেন।’

এই নামকরণের মাধ্যমে ইতিমধ্যে ভারতে একাধিক হামলা চালানোর দাবি করছে পাক সেনা। ভোর থেকে কাশ্মীরে ভারত-পাক সীমান্তে প্রবল গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান সেনা। গতকাল রাতে পাকিস্তান শর্ট-রেঞ্জ ব্যালেস্টিক মিসাইল ছোড়ে, যার নাম Fattah-1 missile। সূত্রের খবর, জম্মু, শ্রীনগর, অমৃতসর, পাঠানকোট, উধমপুর, জলন্ধর, সিরসার মতো একাধিক জায়গা টার্গেট করে এই মিসাইল ছোড়ে পাক সেনা। তবে সব ক্ষেত্রেই আশাহত হতে হয়েছে পাকিস্তানকে। কারণ ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে ধোপে টেকেনি কিছুই। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, এই ধরনের নামকরণের মাধ্যমে সে দেশের সেনা ও দেশবাসীর মনোবল বাড়াতে চাইছে পাকিস্তান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *