উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতকাল পড়লেই বাজারে দেখা মেলে কমলালেবুর (Oranges)। অফিসে কাজের ফাঁকে বা দুপুরে রোদ পোহাতে পোহাতে এই ফল খাওয়ার মজাই আলাদা। কিন্তু এই ফল কি সকলের জন্যই উপকারী?
কমলালেবুতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। তাছাড়া কমলালেবুতে রয়েছে ফাইবার, অ্যান্টি-অক্সিড্যান্ট, বিভিন্ন খনিজ। স্বাস্থ্যের যত্ন নিতে কমলালেবু সত্যিই উপকারী। তবে কাদের জন্য এই ফল এড়িয়ে চলাই ভালো তা জেনে নিন।
১. বেশি কমলালেবু খেলে অম্বলের সমস্যা হতে পারে। তাই যাঁরা বদহজম কিংবা অম্বলের সমস্যায় প্রায়ই ভোগেন, তাঁদের ক্ষেত্রে কমলালেবু বুঝেশুনে খাওয়াই ভালো।
২. টক জাতীয় ফল খেলে অনেকের অ্যালার্জির সমস্যা হয়। আর কমলালেবুতে এমন কিছু প্রোটিন আছে, যা ব্যক্তিবিশেষের ত্বকে প্রদাহের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে।
৩. কমলালেবুতে থাকা পটাশিয়াম হার্টের রোগীদের জন্য ভালো হলেও যাঁদের ক্রনিক কিডনির অসুখ রয়েছে, তাঁদের ক্ষেত্রে কিন্তু অত্যধিক মাত্রায় এই খনিজ শরীরে যাওয়া মোটেও ভালো নয়।
