Odisha | ওডিশায় কলেজ পড়ুয়ার মৃত্যুতে তোলপাড়, বনধ ডাকল কংগ্রেস সহ ৮ বিরোধীরা

Odisha | ওডিশায় কলেজ পড়ুয়ার মৃত্যুতে তোলপাড়, বনধ ডাকল কংগ্রেস সহ ৮ বিরোধীরা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে গায়ে আগুন দিয়েছিলেন ২০ বছরের ওডিশার (Odisha) এক কলেজ পড়ুয়া। তিনদিন চিকিৎসা চলার পর সোমবার রাতে মৃত্যু হয় নির্যাতিতার। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন ওডিশার বাসিন্দারা। ১৭ জুলাই কংগ্রেস (Congress), সিপিএম (CPM), বিজেডি সহ আটটি দল একসঙ্গে রাজ্যজুড়ে বনধের ডাক দিয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী সূর্যবংশী সূরজের পদত্যাগ সহ একাধিক দাবি করে পথে নেমেছে একাধিক রাজনৈতিক দল।

বালাসোরের ফকির মোহন কলেজের পড়ুয়া ওই তরুণী ১ জুলাই তাঁর বিভাগীয় প্রধান অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। এনিয়ে তিনি কলেজের অভ্যন্তরীণ অভিযোগ কমিটিকে চিঠিও দেন। অধ্যাপক তাঁকে কয়েক মাস ধরে নির্যাতন করছে এবং সেকথা কাউকে জানালে হুমকিও দিচ্ছে, একথা বিস্তারিতভাবে চিঠি লিখেছিলেন ওই পড়ুয়া। কলেজ কর্তৃপক্ষ সাতদিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে অধ্যাপকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ।

১২ জুলাই ওই তরুণী সহ আরও কয়েকজন পড়ুয়া কলেজ গেটের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সহপাঠীদের মতে, বিক্ষোভ চলাকালীন নির্যাতিতা হঠাৎ অধ্যক্ষের অফিসের কাছে দৌড়ে যান এবং নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। ৯০ শতাংশেরও বেশি পুড়ে যায় তাঁর। ভর্তি করা হয় ভুবনেশ্বরের এইমসে। সোমবার রাতে তরুণীকে মৃত ঘোষণা করা হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পড়ুয়ার মৃত্যুতে সরব কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, সুবিচার চেয়ে লড়াই করা কন্যাকে কার্যত খুন করেছে বিজেপির সিস্টেম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *