OBC কাঁটা! জয়েন্টের ফলপ্রকাশ করতে পারবে না রাজ্য, জানাল হাই কোর্ট

OBC কাঁটা! জয়েন্টের ফলপ্রকাশ করতে পারবে না রাজ্য, জানাল হাই কোর্ট

স্বাস্থ্য/HEALTH
Spread the love


গোবিন্দ রায়: জয়েন্টের ফলপ্রকাশ করতে পারবে না রাজ্য, নির্দেশ কলকাতা হাই কোর্টের। লিখিত পরীক্ষার ফলপ্রকাশে আপত্তি আদালতের। ওবিসি এ ও বি অনুযায়ী মেধাতালিকা তৈরি করেছে রাজ্য, যা প্রকাশ করা যাবে না বলেই জানিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। গত ২২ মে ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী ওবিসি তালিকা (৬৬ শতাংশ সংরক্ষণ) মেনে মেধাতালিকা তৈরি করে প্রকাশের নির্দেশ বিচারপতি কৌশিক চন্দের। বৃহস্পতিবার বেলা দু’টোয় এই প্রসঙ্গে রায় দেবেন বিচারপতি। কত দিনের মধ্যে রাজ্যকে সেই তালিকা তৈরি করতে হবে, তা-ও জানানো হবে ওই রায়ে।

চলতি বছর গত ২৭ এপ্রিল রাজ্যের ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি কলেজগুলিতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা হয়েছিল। তিনমাস কেটে গেলেও ফলপ্রকাশ না হওয়ায় হতাশ হয়ে পড়েন পরীক্ষার্থীরা। কেউ কেউ আর অপেক্ষা না করে অন্যত্র ভর্তিও হয়েছেন। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সংরক্ষণ সংক্রান্ত জট কেটে যাওয়ায় ফলপ্রকাশে তৎপর হয় বোর্ড।

ওবিসি জট কাটার পরই চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল ঘোষণার দিনক্ষণ জানায় বোর্ড। বোর্ডের চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ৭ আগস্ট প্রকাশিত হবে। তবে বোর্ড সূত্রে আগেই ফলপ্রকাশ নিয়ে জটিলতার সম্ভাবনার কথা কানাঘুষো শোনা গিয়েছিল। তবে সেই জল্পনাতেই সিলমোহর দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দ। সাফ জানিয়ে দিয়েছেন, ওবিসি এ ও বি অনুযায়ী রাজ্যের তৈরি করা মেধাতালিকা অনুযায়ী জয়েন্ট এন্ট্রাসের ফলপ্রকাশ করতে পারবে না রাজ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *