Oats | ওজন কমাতে নিয়মিত প্রাতরাশে ওটস খাচ্ছেন? তবে এই ভুলগুলি এড়িয়ে চলুন…

Oats | ওজন কমাতে নিয়মিত প্রাতরাশে ওটস খাচ্ছেন? তবে এই ভুলগুলি এড়িয়ে চলুন…

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওজন কমানোর জন্য অনেকে রোজই প্রাতরাশে ওটস (Oats) খান। কারণ, এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার ও নানা ধরনের খনিজ পুষ্টির উপাদান। তাই স্বাস্থ্যকর ভেবেই এটিকে প্রাতরাশে খাওয়া হয়। কিন্তু ওটস খেয়েও যদিও ওজন না কমে, তাহলে বুঝতে হবে এটি খাওয়ার ধরনেই কোনও ভুল রয়েছে। ওটস খাওয়ার সময় কোন ভুলগুলি এড়িয়ে চলবেন তা জেনে নিন।

১. চিনি মিশিয়ে ওটস কিন্তু ভুলেও খাবেন না। একান্তই যদি মিষ্টি কোনও কিছু মেশাতে চান, তাহলে মধু বা ম্যাপল সিরাপ মেশাতে পারেন। তার বদলে ওটসের সঙ্গে পছন্দের ফল, বাদাম মেশাতে পারেন। মিষ্টি ফল বা খেজুরও কিন্তু হতে পারে চিনির বিকল্প।

২. ওটস খেলে অনেকের পেটের সমস্যা হয়। সহজে হজম হতে চায় না। তাই ওটস খেতে হলে আগের দিন রাতে জল কিংবা দুধের সঙ্গে ওটস ভিজিয়ে রাখুন। এই পদ্ধতি মেনে খেলে ওটসের পুষ্টিগুণও বাড়বে আর হজমেও সমস্যা হবে না।

৩. ওটসের সঙ্গে অতিরিক্ত পিনাট বাটার, বেশি করে ড্রাই ফ্রুটস দেবেন না। এমনটা করলে ওজন বাড়বেই।

৪. একবারে অনেকটা পরিমাণ ওটস খাবেন না। ওটস এমনিতেই দীর্ঘক্ষণ পেট ভর্তি করে রাখতে পারে। তাই পরিমাণ বুঝে ও ক্যালোরি মেপে ওটস খান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *