North Bengal climate forecast | উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গেও স্বস্তির হাওয়া

North Bengal climate forecast | উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গেও স্বস্তির হাওয়া

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তীব্র দাবদাহের পর অবশেষে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আজ ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। আগামীকালও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে (North Bengal climate forecast)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন আবহাওয়া অনেকটা একই রকম থাকবে বলে মনে করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবারও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

তাপমাত্রা কমার সম্ভাবনা

টানা কয়েকদিন তীব্র আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমের পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই বৃষ্টিপাতের ফলে আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা কম থাকবে, যা দক্ষিণবঙ্গবাসীকে তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি দেবে।

রবিবার থেকে পরিস্থিতির পরিবর্তনের ইঙ্গিত

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই বৃষ্টির দাপট কিছুটা কমে আসবে। সোমবার আবহাওয়া মোটের ওপর একই থাকলেও, তারপর থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং আবহাওয়া শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া শুষ্ক হয়ে গেলে দক্ষিণবঙ্গে পুনরায় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *