Nobel Peace Prize | নিজের নোবেল ট্রাম্পকে দিতে চান মাচাদো! নজিরবিহীন আবদারে কী জানাল কমিট

Nobel Peace Prize | নিজের নোবেল ট্রাম্পকে দিতে চান মাচাদো! নজিরবিহীন আবদারে কী জানাল কমিট

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শান্তিতে নোবেল (Nobel Peace Prize) না পাওয়ার আক্ষেপ থেকে গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। তবে সেই আক্ষেপ মেটাতে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী তথা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো (Maria Corina Machado) এক নজিরবিহীন ইচ্ছাপ্রকাশ করেছেন। তিনি নিজের পাওয়া নোবেল শান্তি পুরস্কারটি ট্রাম্পকে দিয়ে দিতে চান। তবে মাচাদোর এই প্রস্তাবে জল ঢেলে দিয়েছে নোবেল কমিটি (Nobel Committee)।

ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নাটকীয় পতন ও গ্রেপ্তারির পর বর্তমানে সে দেশের পরিস্থিতি উত্তাল। মাদুরোকে মাদক-সন্ত্রাসবাদের অভিযোগে নিউ ইয়র্কে বিচারের জন্য নিয়ে আসা হয়েছে।  মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর মাচাদো তাঁর শান্তি পুরস্কার ট্রাম্পকেই উৎসর্গ করেছিলেন। এদিকে, এরই মাঝে মাচাদো আগামী সপ্তাহে আমেরিকা সফরে যাচ্ছেন। এনিয়ে সম্প্রতি ট্রাম্প জানিয়েছেন, তখনই মাচাদোর এই প্রস্তাব নিয়ে তিনি তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করবেন। ট্রাম্পের কথায়, ‘তিনি আমাদের দেশকে তথা আমাকে সম্মান জানাতে আসছেন। তাঁর এই প্রস্তাবটি অত্যন্ত সৌজন্যমূলক।’

কিন্তু নোবেল পুরস্কার হস্তান্তরের এই খবর প্রকাশ্যে আসতেই মুখ খুলেছে নোবেল কমিটি। এক বিবৃতিতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে, ‘নোবেল পুরস্কার কোনওভাবেই বাতিল করা, ভাগ করা বা অন্য কাউকে হস্তান্তর করা যায় না। একবার ঘোষণা হয়ে গেলে, সেই সিদ্ধান্ত চিরকালের জন্য বহাল থাকে।’

উল্লেখ্য, নিজের দ্বিতীয় মেয়াদে ট্রাম্প বারবার দাবি করেছেন যে তিনি মাত্র আট মাসে আটটি বড় যুদ্ধ থামিয়েছেন, তাই তিনি নোবেল পুরস্কারের যোগ্য দাবিদার। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল পাওয়া নিয়েও তিনি অতীতে সমালোচনা করেছিলেন। ভেনেজুয়েলার তেল সম্পদ এবং মাদুরোর গ্রেপ্তারির পর দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন যখন তুঙ্গে, তখন মাচাদোর এই প্রস্তাব আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে নোবেল কমিটির অনড় অবস্থানের কারণে মাচাদোর এই ইচ্ছা আপাতত বাস্তবায়িত হওয়া অসম্ভব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *