Nisith Pramanik Marketing campaign | মাথাভাঙ্গায় নিশীথ বনাম সাবলু! প্রার্থী ঘোষণা হতেই প্রচার শুরু বিজেপির

Nisith Pramanik Marketing campaign | মাথাভাঙ্গায় নিশীথ বনাম সাবলু! প্রার্থী ঘোষণা হতেই প্রচার শুরু বিজেপির

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


নিশিগঞ্জ: ২০২৬ বিধানসভা নির্বাচনের (WB Meeting Election 2026)  রণদামামা বাজতেই উত্তরবঙ্গের রাজনীতিতে পারদ চড়ল। বৃহস্পতিবার রাতে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় মাথাভাঙ্গা (Mathabhanga) কেন্দ্রের জন্য নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik Marketing campaign) নাম ঘোষণা করা হয়। নাম প্রকাশ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচনি ময়দানে নেমে পড়লেন নিশীথ। এদিন নিশিগঞ্জ বাজার এলাকা থেকে নিজের প্রচার অভিযান শুরু করেন তিনি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই নিশিগঞ্জই হলো মাথাভাঙ্গা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবলু বর্মনের নিজের এলাকা।

ঢাক-ঢোল ও আতশবাজিতে বর্ণাঢ্য শুরু

এদিন নিশিগঞ্জে বিজেপির দলীয় কার্যালয়ে পৌঁছে প্রথমে কর্মীদের সঙ্গে একটি বৈঠক করেন নিশীথ প্রামাণিক। এরপরই শুরু হয় পথসভা ও জনসংযোগ। নিশীথকে সামনে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। ঢাক-ঢোল বাজিয়ে এবং আতশবাজি ফাটিয়ে বর্ণাঢ্য কায়দায় প্রচার শুরু হয়। নিশিগঞ্জ বাজারের অলিগলিতে ঘুরে সাধারণ মানুষের আশীর্বাদ প্রার্থনা করেন বিজেপি প্রার্থী।

প্রচারের ফাঁকে নিশীথ বলেন, “বাংলায় পরিবর্তনের জন্য আমরা মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। মাথাভাঙ্গা আমার নিজের জায়গা, লড়াইয়ের ময়দান। এখানকার মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক।” তিনি আরও যোগ করেন, “আজ সকাল থেকেই অসংখ্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন প্রার্থীর নাম ঘোষণা হবে। ফোনের পর ফোন আসছিল।” নিশিগঞ্জ থেকে শুরু করে গোটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ঝোড়ো সফর করার পরিকল্পনা রয়েছে তাঁর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *