NIA | ফুলবাড়িশরিফের বম্ব ব্লাস্ট মামলায় গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড জঙ্গি, প্রেস বিজ্ঞপ্তি জারি করল এনআইএ

NIA | ফুলবাড়িশরিফের বম্ব ব্লাস্ট মামলায় গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড জঙ্গি, প্রেস বিজ্ঞপ্তি জারি করল এনআইএ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


কিশনগঞ্জ: গত ১১ সেপ্টেম্বর এনআইএ (NIA)-র মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকা জঙ্গি মহবুব আলম নদভীকে কিশনগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। সেইদিনই নদভীকে এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার ধৃতকে নিয়ে যাওয়া হয় দিল্লীতে। এই মর্মে ১৩ সেপ্টেম্বর এনআইএ-র তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এই বিজ্ঞপ্তিতে জানান হয়েছে যে, বিহারের ফুলবাড়িশরিফের সিরিয়াল বোম ব্লাস্টের ফৌজদারী মামলার অন্যতম অভিযুক্ত তথা নিষিদ্ধ পপুলার ফন্ট অফ ইন্ডিয়ার (PFI) বিহার রাজ্য সভাপতি মহবুব আলম নদভীকে শনিবার গ্রেপ্তার করেছে এনআইএ(NIA)। এই মামলার চার্জশিটে ১৯ তম অভিযুক্ত হিসাবে নাম ছিল নদভীর। এই মামলায় স্থানীয় পুলিশ প্রাথমিকভাবে ২৬ জনের নামে চার্জশিট দাখিল করেছিল। এই মামলার নম্বর আরসি -৩১/২০২২/এনআইএ/ডিএলআই। এখানে উল্লেখ করা হয়েছে যে, পিএফআই সদস্যরা দেশে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো সহ নানা অবৈধ ও দেশবিরোধী কাজে যুক্ত ছিল।

এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরও জানান হয়েছে, ১১ জুলাই ২০২২ সালে পাটনার ফুলবাড়িশরীফের আহমদ প্যালেসের থেকে বাজেয়াপ্ত নথিপত্রে উল্লেখ করা আছে, ধৃত মহবুব আলম নদভী এই ঘটনার ও প্ল্যানের অন্যতম অঙ্গ। এনআইএ-র বিশেষ তদন্তে জানা গেছে, মহবুব ও অন্যান্য অভিযুক্তরা পিএফআই-এর টিমে নতুন সদস্যদের ভর্তি,প্রশিক্ষন দেওয়া সহ নানা ভারত বিরোধী কার্য কার্যকলাপে জড়িত ছিল। এছাড়া নানাভাবে অর্থ জোগাড় করে সেই অর্থ ‘টেরর ফান্ডিং’-এর কাজে লাগাত তারা। আইপিসি ও ইউএ(পি) ধারায় মামলার তদন্ত চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *