New child loss of life in Domkal | ডোমকলে শিউরে ওঠা ঘটনা! সেপটিক ট্যাংক থেকে উদ্ধার সদ্যোজাতর দেহ

New child loss of life in Domkal | ডোমকলে শিউরে ওঠা ঘটনা! সেপটিক ট্যাংক থেকে উদ্ধার সদ্যোজাতর দেহ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


ডোমকল: মুর্শিদাবাদের ডোমকল (New child loss of life in Domkal) লাগোয়া এলাকায় এক সদ্যোজাত কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যুকে (New child Loss of life) কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বৃহস্পতিবার সেপটিক ট্যাংক (Septic Tank Incident) থেকে ওই শিশুটির নিথর দেহ উদ্ধার হয়। শিশুর মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন দানা বেঁধেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা মুসলিমা বিবি সম্প্রতি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে যখন এই মর্মান্তিক ঘটনাটি জানাজানি হয়, তখন মুসলিমার স্বামী রাকিবুল মণ্ডল প্রতিদিনের মতো শ্রমিকের কাজে বাইরে ছিলেন। কর্মস্থলেই তিনি খবর পান যে, তাঁর সদ্যোজাত সন্তানের মৃত্যু হয়েছে এবং দেহটি বাড়ির সেপটিক ট্যাংকে পাওয়া গিয়েছে। খবর পেয়েই দ্রুত বাড়িতে ছুটে আসেন তিনি। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের দাবি, মুসলিমা বিবি তিন সন্তানের জননী এবং তিনি দীর্ঘদিন ধরে কিছুটা মানসিক সমস্যায় ভুগছেন। তাঁদের প্রাথমিক অনুমান, মানসিক অসুস্থতার কারণেই হয়তো সদ্যোজাতর সঠিক পরিচর্যা করতে পারেননি তিনি। তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, পরিচর্যা করতে না পারলেও একটি শিশু কীভাবে  সেপটিক ট্যাংকের ভেতরে গিয়ে পৌঁছাল? এটি কি নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে, তা নিয়ে ধন্দ কাটছে না। প্রতিবেশী বাবু শেখ বলেন, “আমরা খবর পেয়েই ছুটে যাই এবং সেপটিক ট্যাংকের কাছে গিয়ে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখি। ঠিক কীভাবে এই ঘটনা ঘটল, তা আমাদের কাছেও স্পষ্ট নয়।”

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ (Police)। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মা মানসিক ভারসাম্যহীন কি না, কিংবা এই ঘটনার পেছনে পরিবারের অন্য কারও হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশি জিজ্ঞাসাবাদের মাধ্যমে আসল সত্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *