Nepalese mountaineer units world report by conquering Mount Everest 32 instances

Nepalese mountaineer units world report by conquering Mount Everest 32 instances

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


একবার নয়। ৩২ বার মাউন্ট এভারেস্ট অভিযান করে নিজের বিশ্ব রেকর্ড নিজেই ভাঙলেন নেপালের ৫৬ বছর বয়সী প্রবীণ পর্বতারোহী কামি রিতা শেরপা। রবিবার সকালে সফলভাবে এভারেস্ট শৃঙ্গে পা রাখেন ‘এভারেস্ট ম্যান’ নামে পরিচিত পেশায় পর্বতারোহীদের গাইড কামি রিতা। সেই সঙ্গে সর্বাধিকবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয়ের বেনজির ইতিহাস গড়লেন।

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ বারবার ছুয়ে দেখার এমন বিরল সাফল্যে অভিভূত বিভিন্ন মহল। প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অটল সাহস, কঠোর আত্ম-শৃঙ্খলা এবং নিজ কাজের প্রতি সৎ নিষ্ঠার মাধ্যমেই এমন ঐতিহাসিক সাফল্য অর্জন করা সম্ভব।’ নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আং শেরিং শেরপা জানিয়েছেন, কামি রিতা শুধু একজন শক্তিশালী পর্বতারোহীই নন। পর্বতারোহণে তাঁর ভালো কারিগরী দক্ষতাও রয়েছে। নেপালের পর্যটন দপ্তর সূত্রে জানা গিয়েছে, কামি রিতা রবিবার সকাল ১০টা ১২ মিনিটে এভারেস্টের ৮ হাজার ৮৪৯ মিটার উঁচু চূড়ায় পৌঁছে যান। তিনি ‘১৪ পিকস এক্সপেডিশন’ আয়োজিত একটি অভিযাত্রী দলের নেতৃত্ব দিচ্ছেন। 

আরও পড়ুন:

Nepalese mountaineer sets world record by conquering Mount Everest 32 times
বত্রিশ বছরে ৩২ বার সর্বোচ্চ শৃঙ্ঘে।

পর্বত চূড়ায় পৌঁছনোর কিছুক্ষণ পরই এভারেস্ট বেস ক্যাম্পের কর্মকর্তারা তাঁর সফল আরোহণের বিষয়টি নিশ্চিত করেন। নেপালের পর্যটন বিভাগের কর্তারা এই প্রবীণ পর্বতারোহীকে অভিনন্দন জানান। ১৯৫৩ সালের ২৯ মে নিউজিল্যান্ডের নাগরিক এডমন্ড হিলারি এবং শেরপা পথপ্রদর্শক তেনজিং নোরগে প্রথম এই পর্বতশৃঙ্গে পা রাখেন। সরকারি তথ্য অনুযায়ী, সাড়ে সাত হাজার জনেরও বেশি পর্বতারোহী সফলভাবে মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন। তিনশো জনের বেশি পর্বতারোহী অভিযানে প্রাণ হারিয়েছেন। কামি রিতা ব্যতিক্রম। কারণ, তিনি ২০২৩ এবং ২০২৪ সালে বছরে দু’বার করে মাউন্ট এভারেস্ট আরোহণ করেন।

১৯৭০ সালের জানুয়ারি মাসে নেপালের কোশি প্রদেশের সোলুখুম্বু জেলায় জন্মগ্রহণ করেন এই দুঃসাহসীক পর্বতারোহী। ১৯৯২ সালে এভারেস্ট অভিযানে সহায়ক কর্মী হিসেবে তাঁর পর্বতারোহণ যাত্রা শুরু হয়।

১৯৭০ সালের জানুয়ারি মাসে নেপালের কোশি প্রদেশের সোলুখুম্বু জেলায় জন্মগ্রহণ করেন এই দুঃসাহসীক পর্বতারোহী। ১৯৯২ সালে এভারেস্ট অভিযানে সহায়ক কর্মী হিসেবে তাঁর পর্বতারোহণ যাত্রা শুরু হয়। এর আগে তিনি কে-২, চো ওইউ, লোৎসে এবং মানাসলু-সহ হিমালয়ের আরও কয়েকটি শৃঙ্গে আরোহণ করেন। ১৯৯৪ সালে প্রথম এভারেস্টের চূড়ায় পা রাখেন কামি রিতা। এরপর থেকে প্রায় প্রতি বছর বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে আরোহণ করেছেন। গত বছর ২৭ মে তিনি ৩১ বারের মতো এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। এবার তিনি ৩২ তম বার সর্বোচ্চ শৃঙ্গ জয় করলেন। রবিবার নিজের সেই নিজের বিশ্ব রেকর্ডই ভাঙলেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *