Nepal Floods | নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত বেড়ে ১২৫৯, এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোতে কোশী (Bhote Koshi) নদী অববাহিকার ভয়াবহ বন্যায় মৃত্যুমিছিল থামছেই না নেপালে (Nepal Floods)। দিন যত এগোচ্ছে, ততই দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (NDRRMA)-র বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,২৫৯ জনে। এখনও পর্যন্ত সন্ধান মেলেনি ৫,০৮৩ জন মানুষের। দেশজুড়ে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার ও ত্রাণকার্য।

দুর্যোগের জেরে আহত হয়েছেন ৫,৩৮৪ জন মানুষ। তবে NDRRMA-র সাম্প্রতিক আপডেট বলছে, উদ্ধারকর্মীদের নিরলস প্রচেষ্টায় এখনও পর্যন্ত মোট ১২,০৩৮ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্গম এলাকাগুলিতে নিখোঁজদের সন্ধান এবং ত্রাণ পৌঁছনোর কাজে নামানো হয়েছে ২১ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী। সেনাবাহিনী এবং অন্যান্য উদ্ধারকারী দলগুলি দিনরাত এক করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

এই ফ্ল্যাশ ফ্লাড বা হড়পা বানের ফলে নেপালের বিস্তীর্ণ অঞ্চলে রাস্তাঘাট, সেতু এবং জলবিদ্যুৎ প্রকল্পগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে বহু মানুষ আজ সর্বস্বান্ত। আন্তর্জাতিক সাহায্য ও সরকারের কেন্দ্রীয় ত্রাণ বণ্টনের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা চলছে। তবে আবহাওয়ার প্রতিকূলতা এবং দুর্গম ভৌগোলিক অবস্থার কারণে উদ্ধারকাজে এখনও নানা বাধার মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *