NBSTC Appointment HC Order | এনবিএসটিসি-র কর্মী নিয়োগের সময় বাঁধল হাইকোর্ট, এক সপ্তাহের মধ্যে ৪ জনকে স্থায়ী নিয়োগের নির্দেশ

NBSTC Appointment HC Order | এনবিএসটিসি-র কর্মী নিয়োগের সময় বাঁধল হাইকোর্ট, এক সপ্তাহের মধ্যে ৪ জনকে স্থায়ী নিয়োগের নির্দেশ

শিক্ষা
Spread the love


কলকাতা: শ্রমিক ট্রাইবিউনালের নির্দেশ অনুযায়ী কলকাতা হাইকোর্ট উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা এনবিএসটিসি-কে (NBSTC Appointment HC Order) শুক্রবার সময়সীমা বেঁধে দিল। যে চারজন কর্মীর বয়স ৬২ ঊর্ধ্ব নয়, তাঁদের এক সপ্তাহের মধ্যে স্থায়ী নিয়োগ দিতে হবে বলে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিল। গত বছরের ডিসেম্বর মাসেই আদালত এই চার কর্মীকে নিয়োগের নির্দেশ দিয়েছিল। এদিন এনবিএসটিসি’র (NBSTC) উদ্দেশে প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘তিন মাস আগে নির্দেশ দেওয়া হলেও এখনও তা কার্যকর করা হয়নি কেন? বিষয়টিকে কি আপনারা হালকাভাবে নিচ্ছেন?’ পরবর্তী শুক্রবার মামলার শুনানির দিন নিয়োগের নির্দেশ কার্যকর করে এনবিএসটিসি-কে আদালতে জানাতে হবে।

২০১৪ সালে শ্রমিক ট্রাইবিউনালের নির্দেশ অনুযায়ী ২২ জন চুক্তিভিত্তিক কর্মীকে চাকরির নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁরা দীর্ঘদিন পরিষেবা দিয়েছেন। এই নির্দেশের বিরুদ্ধেই এনবিএসটিসি প্রথমে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্টে যায়। পরে মামলা ঘুরে হাইকোর্টে এলে তৎকালীন প্রধান বিচারপতিও ট্রাইবিউনালের নির্দেশ বহাল রাখেন। এর মধ্যে ১৮ জনকে নিয়োগপত্র দেওয়া হলেও চারজনের ক্ষেত্রে নিগম বয়সসীমার যুক্তি দেয়। নিগমের যুক্তি, ওই কর্মীরা ৬০ বছর পেরিয়েছেন। তখনই প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ‘অবসরের বয়স ৬০ নাকি ৬২?’ আবেদনকারীদের বক্তব্য, চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে ট্রাইবিউনালের নির্দেশমতো অবসরের বয়স ৬২। তারপরই প্রধান বিচারপতি অবিলম্বে নিয়োগ কার্যকর করতে বলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *