Narendra Modi | স্বদেশিয়ানায় জোর! দেশবাসীকে খোলা চিঠিতে কী বললেন মোদি?

Narendra Modi | স্বদেশিয়ানায় জোর! দেশবাসীকে খোলা চিঠিতে কী বললেন মোদি?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার জিএসটি সংস্কার কার্যকর হওয়ার দিনেই দেশের জনগণের কাছে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য কেনা এবং বেচার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি চিঠির মাধ্যমে তিনি এই বার্তা দেন।

প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে রাজ্য সরকারগুলিকেও তাদের রাজ্যে শিল্প, উৎপাদন এবং বিনিয়োগের পরিবেশ উন্নত করতে উৎসাহিত করেন। তিনি বলেন, “এই উৎসবের মরসুমে, আসুন আমরা ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যগুলিকে সমর্থন করার সংকল্প করি।” তিনি আরও বলেন, “এর অর্থ হল স্বদেশী পণ্য কেনা, যার উৎপাদনে একজন ভারতীয়ের ঘাম ও পরিশ্রম জড়িত। তা সে যে ব্র্যান্ড বা কোম্পানিরই হোক না কেন।”

জিএসটি সংস্কারের প্রশংসা করে প্রধানমন্ত্রী জানান, এই সংস্কার সঞ্চয় বাড়াতে সাহায্য করবে এবং সমাজের প্রতিটি অংশের মানুষকে (কৃষক, মহিলা, যুবক, দরিদ্র, মধ্যবিত্ত, ব্যবসায়ী এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ) সরাসরি উপকৃত করবে। তিনি তাঁর চিঠিতে আরও বলেন যে, “খাবার, ওষুধ, সাবান, টুথপেস্ট, বীমা এবং আরও অনেক নিত্যপ্রয়োজনীয় জিনিস এখন হয় করমুক্ত হবে অথবা সর্বনিম্ন ৫% কর স্ল্যাবে থাকবে।”

এর পাশাপাশি মোদি দাবি করেন, ভারতীয় কারিগর ও শ্রমিক দ্বারা তৈরি পণ্য কেনার মাধ্যমে জনগণ বহু পরিবারকে জীবিকা উপার্জনে সাহায্য করবে এবং যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে। তিনি দোকানদার ও ব্যবসায়ীদের কাছেও ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য বিক্রির আবেদন জানিয়ে বলেন, “আসুন গর্বের সঙ্গে বলি, আমরা যা কিনি তা স্বদেশী। আসুন গর্বের সঙ্গে বলি, আমরা যা বিক্রি করি তা স্বদেশী।”

The put up Narendra Modi | স্বদেশিয়ানায় জোর! দেশবাসীকে খোলা চিঠিতে কী বললেন মোদি? appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *