Nandigram | দুরমুশ তৃণমূল! নন্দীগ্রামের আকাশে ফের উড়ল গেরুয়া আবির

Nandigram | দুরমুশ তৃণমূল! নন্দীগ্রামের আকাশে ফের উড়ল গেরুয়া আবির

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নন্দীগ্রামে ফের আকাশে বাতাসে গেরুয়া আবির! সমবায় নির্বাচনে তৃণমূলকে রীতিমতো কুপোকাত করে দিল বিজেপি। নন্দীগ্রাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির গড়। নিজের চোখের মণির মতো এই কেন্দ্রকে লালন পালন করেন কাঁথির অধিকারী পরিবারের মেজছেলে শুভেন্দু। তাই গাংরা সমবায় নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলের আলাদাই কৌতুহল ছিল। রবিবার ভোটের পর ফলপ্রকাশ হলে দেখা যায়, বিজেপি সমর্থিত প্রার্থীরা ৯ আসনের মধ্যে ৯টিতেই জয়ী হয়েছেন। ফল ঘোষণার পর বিজেপির কর্মী-সমর্থকরা তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গকে ঘিরে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। যদিও বিজেপির তরফে এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে।

গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৯ আসনে প্রার্থী দেয় তৃণমূল ও বিজেপি দুই দলই। সিপিএম-কংগ্রেসের প্রার্থী ছিল ২ আসনে। কিন্তু ফলাফল যা দাঁড়িয়েছে তা তৃণমূলের পক্ষে রীতিমতো হতাশার। ৯ টি আসনের মধ্যে কোনওটিতেই জিততে পারেনি রাজ্যের দাপুটে শাসকদল।  মোট ভোটার ছিল ৫৪৩ জন এবং ভোট দিয়েছে ৪৩৮ জন। ফল ঘোষণার পরই আবির খেলায় মেতে ওঠেন নেতা থেকে শুরু করে কর্মী-সমর্থকরা। জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল বের করা হয়। দলীয় পতাকা হাতে নিয়ে জয়ের স্লোগান তুলতে থাকেন তাঁরা।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারি। তারপর থেকেই নন্দীগ্রাম তৃণমূলের কাছে কাঁটার মতো। এবার এই আসনে আলাদা করে নজর দিয়েছে তৃণমূল। যানা যাচ্ছে, আসনটি যাতে তৃণমূলের ঝুলিতে আসে তার জন্য উদ্যোগী হয়েছেন খোদ অভিষেক। কিন্তু এই ফল নিঃসন্দেহে তৃণমূলের অস্বস্তি বাড়াতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি নেতৃত্বের দাবি, বিধানসভা নির্বাচনের আগে এই ফলাফল কর্মী সমর্থকদের উৎসাহিত করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *