বলিউড হোক বা মারাঠি, দুই সিনেইন্ডাস্ট্রির বড়মাপের তারকা হয়েও জীবদ্দশায় লাইমলাইটের অন্তরাল তথাকতেই পছন্দ করতেন নানা পাটেকর। এক কামরার ছোট্ট ফ্ল্যাট, দানধ্যান, সিনেমুনাফা থেকে সমাজসেবা, অভিনেতার জীবনচর্যা যেন জীবনদর্শনের এক আস্ত ব্যকরণ। মৃত্যুকালেও সেই মায়ানগরীর লাইমলাইটের অন্তরালে থেকেই বিদায় নিলেন। বৃহস্পতিবার সকালে গোয়ার বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। বাড়িতে সিপিআর দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। নানা পাটেকরের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই দেশজুড়ে শোকের আবহ। এমতাবস্থায় অভিনেতার দিন চারেক আগের এক ভিডিও ছড়িয়ে পড়েছে নেটভুবনে। যেখানে নানার মন্তব্য শুনে মনে হতেই পারে, তিনি যেন কোনও অশনী সংকেত পেয়েছিলেন!
পরনে সাদা কুর্তা, সাদা উত্তরীয়। কপালে কেশরী তিলক। নেটভুবনে দাবানল গতিতে ভাইরাল হওয়া ওই ভিডিওতে নানাকে বলতে শোনা যায়, “সকলকেই একদিন চলে যেতে হবে। আমি জানি না…”
আরও পড়ুন:

চার দিন আগে গোয়ায় ‘সম্রাট ক্লাব ইন্টারন্যাশনাল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নানা পাটেকর। যেখানে তাঁর বক্তব্যের পরতে পরতে ফুটে ওঠে নশ্বর জীবনের কথা। জীবনের অনিশ্চয়তার কথা। পরনে সাদা কুর্তা, সাদা উত্তরীয়। কপালে কেশরী তিলক। নেটভুবনে দাবানল গতিতে ভাইরাল হওয়া ওই ভিডিওতে নানাকে বলতে শোনা যায়, “সকলকেই একদিন চলে যেতে হবে। আমি জানি না, আগামিকাল বেঁচে থাকব কি না। প্রতিটি মানুষের জীবনই শেষপর্যন্ত অন্তিম লগ্নে পৌঁছয়।” এখানেই অবশ্য নিজের বক্তব্য শেষ করেননি তিনি। প্রত্যেক মানুষের জীবনে মূল্যায়নবোধ কতটা প্রয়োজন? সেই পাঠও দেন তিনি। নানা বলেন, “জীবনের অন্তিম লগ্নে পৌঁছনোর আগে নিজেকেই প্রশ্ন করতে হবে- আমি কি সেই কাজগুলো করতে পেরেছি, যেগুলো আমি করতে চাই?” আসলে এদিন গোয়ার ওই অনুষ্ঠানে সংশ্লিষ্ট রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের কর্মপদ্ধতির প্রশংসা করতে গিয়েএই কথাগুলো বলেছিলেন নানা পাটেকর। আর তার ঠিক দিন চারেকের মাথায় নিজেই ইহজগতের মায়া কাটিয়ে বিদায় নিলেন। এ যেন এক অদ্ভূত সমাপতন!
VIDEO | Goa: Actor Nana Patekar attended and addressed the Samraat Membership Worldwide set up ceremony in Dona Paula. (Full video out there on PTI Movies – https://t.co/d8jp61yd2p) https://t.co/jl8xn9vXOk
— Press Belief of India (@PTI_News) October 4, 2026
মৃত্যু আসন্ন হলে মানুষ কি আগাম আভাস পান? -এই তত্ত্ব নিয়ে আজকের নয়। নানাসময়ে দেখা গিয়েছে, বিশিষ্ট ব্যক্তিদের অনেকেই মৃত্যুর প্রাক্কালে এমন সব কথা বলে গিয়েছেন, যা মৃত্যুর পর চর্চার শিরোনামে উঠে এসেছে। নানা পাটেকরের ক্ষেত্রেও যেন সেরকমই এক ঘটনা ঘটল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
