Nagrakata | রেল লাইনে ঘুরে বেড়াচ্ছেন মা হাতি ও শাবক! দাঁড়িয়ে রইল যাত্রীবাহী ট্রেন  

Nagrakata | রেল লাইনে ঘুরে বেড়াচ্ছেন মা হাতি ও শাবক! দাঁড়িয়ে রইল যাত্রীবাহী ট্রেন  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নাগরাকাটা: রাত তখন দুটো। চাপরামারি জঙ্গল চেরা রেল পথ দিয়ে ছুটছিল ডাউন কবিগুরু এক্সপ্রেস। হঠাৎই দুই চালক প্রকাশ কুমার ও কামরু মন্ডলের নজরে আসে লাইনের ওপর ঘোরাফেরা করছে একটি হস্তী শাবক। সঙ্গে সঙ্গে সেখানে মা হাতিটিও চলে আসে। ঘটনাটি ঘটে নাগরাকাটা ও চালসা স্টেশনের মাঝে ৬৯/০ নম্বর পিলারের কাছে। তড়িঘড়ি জরুরীকালীন ব্রেক প্রয়োগ করে ট্রেন থামিয়ে দেন চালক। মা ও শাবক এরপর লাইন ধরে ১২০০ মিটার এগিয়ে যায়। ট্রেনটি প্রায় ২৩ মিনিট দাঁড়িয়ে থাকে। এরপর মা এবং শাবক জঙ্গলে প্রবেশ করলে তবে যাত্রীবাহী ওই ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *