Nagrakata | মাছের মড়ক! ডুয়ার্সের নদীতে হঠাৎ ভেসে উঠল শয়ে শয়ে মৃত বোরোলি, পুঁটি….

Nagrakata | মাছের মড়ক! ডুয়ার্সের নদীতে হঠাৎ ভেসে উঠল শয়ে শয়ে মৃত বোরোলি, পুঁটি….

শিক্ষা
Spread the love


নাগরাকাটা: বুধবার সাত সকালে নদীতে ভেসে উঠলো শয়ে শয়ে মৃত মাছ (Fish demise as a result of poisoning)। কি নেই তাতে। বোরোলি, পুটি, বাণ, ঝিলা, দাড়াঙ্গি সহ আরো নানা প্রজাতি। সেই মরা মাছ সংগ্রহ করতে ভিড় জমালেন স্থানীয়রা। ঘটনাটি বানারহাট ও নাগরাকাটা (Nagrakata) এই দুই ব্লকের বুক চিরে চলে যাওয়া রাঙাতি নদীতে। বিষ প্রয়োগের কারণেই এমন ঘটনা বলে মনে করা হচ্ছে।

নাগরাকাটা আংরাভাসা এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এবং শালবাড়ি এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঝ দিয়ে বয়ে চলা রাঙাতি নদীতে মাছের মড়কের এমন দৃশ্য স্থানীয়দের চোখে পড়তেই কৌতূহল ছড়ায়। পরিবেশপ্রেমীরা নদীতে বিষ প্রয়োগের ঘটনার নিন্দায় সরব হয়েছেন।

বানারহাট পঞ্চায়েত সমিতির প্রাণিসম্পদ ও মৎস্য কর্মাধ্যক্ষ জাফর আলী বলেন, ‘বিষয়টি সকালে জানতে পারি। মৎস দপ্তরের সাথে আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হবে।’….ঘটনার নিন্দায় সরব হয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। গয়েরকাটার পরিবেশপ্রেমী কৌশিক বাড়ুই বলেন, ‘রাঙ্গাতি, নোনাই,আংরাভাসার মত নদীগুলির মাছ উত্তরের ঐতিহ্য। এমন অপকর্ম যারা করছে তাঁদের কিছুতেই রেয়াত করা উচিত নয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *