Nagrakata | বাংলা দখলের দিবাস্বপ্ন দেখছে বিজেপি, ছাব্বিশে এবার পঞ্চাশও পেরোবে না, নাগরাকাটায় শুভেন্দুদের আক্রমণ উদয়নের  

Nagrakata | বাংলা দখলের দিবাস্বপ্ন দেখছে বিজেপি, ছাব্বিশে এবার পঞ্চাশও পেরোবে না, নাগরাকাটায় শুভেন্দুদের আক্রমণ উদয়নের  

ভিডিও/VIDEO
Spread the love


নাগরাকাটাঃ শুক্রবার ভোট রক্ষা শিবিরের কাজকর্ম খতিয়ে দেখতে নাগরাকাটায় এসেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অনুষ্ঠানে যোগ দিতে এসে বিজেপিকে একহাত নিলেন উদয়ন। নাম না করে শুভেন্দুকে তীব্র আক্রমণ করেন তিনি। পাশাপাশি তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলায় ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি। যারা এতদিন ভোট দিয়েছেন, তাঁরাও মুখ ফিরিয়ে নিয়েছেন বলে মন্তব্য মন্ত্রী উদয়নের।

এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বলেন, ‘বিজেপির কোনও কোনও পাগল রাজনৈতিক নেতা আগাম ঘোষণা করে দিচ্ছে এসআইআরে ১ কোটি লোকের নাম বাদ যাবে। নির্বাচন কমিশন কি তাঁর বাবা? ১ কোটি লোকের নাম নাম বাদ যাওয়ার কথা বলছে  মানুষকে ভয় দেখানোর জন্য, বিভ্রান্ত করার জন্য। এই সব পাগলকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। দেশের স্বার্থে জেলের বাইরে রাখা উচিত নয়।’

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর আরও সংযোজন, ‘বলা হচ্ছে, যে লোকগুলির নাম বাদ যাবে তাদের ধরে ধরে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। আর বিএসএফ ছুড়ে ছুড়ে ওদের কাটা তাঁরের বেড়ার ওপারে পাঠিয়ে দেবে। যদি কেউ বাংলাদেশ থেকে এসেই থাকে কি করে এল সেটা বের করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের। এটা বিএসএফের মদত ছাড়া সম্ভব নয়। আর বিএসএফের মন্ত্রী হচ্ছেন মোটা ভাই অমিত শা। তাহলে সবার আগে ওনার তো পদত্যাগ করা উচিত।’

উদয়ন এদিন বলেন, ‘ওরা চাইছিল তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে এসআইআর এ বাঁধা দিক। ওই অজুহাতে রাষ্ট্রপতি শাষণ করে নির্বাচন পিছিয়ে বকলমে বিজেপির শাষন করে ভোট করবে। তবে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এসআইআর হবে। তবে কোনও অবস্থাতেই একজনও ভারতীয় নাগরিক, যারা এই ভারতেই জন্ম গ্রহণ করেছেন তাঁদের কারও নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেজন্য তৃণমূল কংগ্রেস লড়াই করবে। সেটা আমরা চালিয়ে যা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *