Nagrakata | নাগরাকাটায় খগেন-শংকরের উপর হামলায় গ্রেপ্তার আরও ১, ধৃত বেড়ে ৬

Nagrakata | নাগরাকাটায় খগেন-শংকরের উপর হামলায় গ্রেপ্তার আরও ১, ধৃত বেড়ে ৬

ভিডিও/VIDEO
Spread the love


নাগরাকাটা: নাগরাকাটায় (Nagrakata) মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu) ও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের (Shankar Ghosh) উপর হামলার ঘটনায় গ্রেপ্তার করা হল আরও একজনকে (Arrested)। ধৃতের নাম মান্নান সরকার। তল্লাশি চালিয়ে বুধবার গভীর রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে নাগরাকাটা থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। এনিয়ে এই হামলার ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৬।

এর আগে এই ঘটনায় গ্রেপ্তার হওয়া ৫ জনই বর্তমানে জেল হেপাজতে রয়েছে। বাকিদের মতো মান্নানের বিরুদ্ধেও খুনের চেষ্টা, এসসি-এসটি এট্রোসিটি অ্যাক্টের মতো আরও একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। আরও পূর্ণাঙ্গ তদন্ত চলছে। এই হামলার সঙ্গে জড়িত থাকা কাউকেই রেয়াত করা হবে না বলে সাফ জানানো হয়েছে।

এদিকে, খগেন-শংকরের উপর হামলার ইস্যুতে বৃহস্পতিবার দুপুরে নাগরাকাটায় ‘ধিক্কার মিছিল’-এর ডাক দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নিজেও এদিন দুপুরে নাগরাকাটায় যাবেন বলে জানা গিয়েছে। তার আগেই নতুন করে আরও একজনের গ্রেপ্তারি যথেষ্ট তাৎপর্যপূণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *