উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বাংলার রাজ্যপাল পাকিস্তানি এবং বাংলাদেশি! সম্প্রতি এক জনসভায় এমনই বিতর্কিত মন্তব্য করতে শোনা গেল বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজকে। এখানেই থেমে না থেকে তিনি আরও জানান যে, গৃহমন্ত্রী নাকি বলেছেন যে, যাদের নাম ভোটার লিস্টে খুজে পাওয়া যাবে না, তাদের ডিটেন্সন ক্যাম্পে রাখা হবে এবং সেখানেই নাকি খতিয়ে দেখা হবে, তাঁরা আদৌ ভারতীয় কি না। বাংলায় আসন্ন নির্বাচনের আবহে নগেন রায়ের এমন বিতর্কিত মন্তব্যে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
