মুর্শিদাবাদ: ইন্দো-বাংলা সীমান্তে মাদক (Drug) পাচার রুখতে বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদ (Murshidabad) জেলা পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার লালগোলা (Lalgola) থানার কৃষ্ণপুর স্টেশন এলাকায় অভিযান চালায় বিশাল পুলিশবাহিনী। অভিযানের সময় সন্দেহভাজন গতিবিধি লক্ষ্য করে সাহাবুদ্দিন ওরফে সাহাবিল নামের এক পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৩০ লক্ষ টাকার উন্নত মানের ব্রাউন সুগার, একটি মোটরসাইকেল এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। শনিবারই ধৃতকে বহরমপুরের বিশেষ মাদক আদালতে তোলা হলে বিচারক তাকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
