Murshidabad | মুর্শিদাবাদে অস্ত্রের পাহাড়! উদ্ধার ১০টি বেআইনি আগ্নেয়াস্ত্র ও ২২৬ রাউন্ড গুলি

শিক্ষা
Spread the love


মুর্শিদাবাদ: বাংলাদেশ সীমান্তঘেঁষা মুর্শিদাবাদে (Murshidabad) বেআইনি অস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেল জেলা পুলিশ। পৃথক অভিযানে উদ্ধার হয়েছে ১০টি অত্যাধুনিক বেআইনি আগ্নেয়াস্ত্র, ১১টি ম্যাগাজিন এবং ২২৬ রাউন্ড তাজা গুলি। ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সাংবাদিক বৈঠকে এই অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার শচীন মক্কার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর এবং শক্তিপুর এলাকায় দফায় দফায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

অভিযানের প্রথম ধাপে বহরমপুর (Berhampore) শহর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ (Police)। ইতিমধ্যেই পুলিশের হেফাজতে থাকা পাপাই ঘোষকে জিজ্ঞাসাবাদের পর তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় ৭টি বেআইনি আগ্নেয়াস্ত্র, ৫টি ম্যাগাজিন এবং ১৮৬ রাউন্ড গুলি।এরপর শক্তিপুরের বাজারসৌ এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হল জাব্বার মণ্ডল, আলমগীর শেখ এবং চাঁদ আলী। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে আরও ৩টি আগ্নেয়াস্ত্র, ৬টি ম্যাগাজিন এবং ৪০ রাউন্ড গুলি।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলি বিহারের মুঙ্গের থেকে আজিমগঞ্জ হয়ে মুর্শিদাবাদে আনা হচ্ছিল। এত বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি কোথায় সরবরাহ করা হচ্ছিল এবং এর পিছনে আরও বড় কোনও চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *