arabul islam car goal at bhangar south 24 parganas

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


ফের আক্রান্ত আরাবুল ইসলাম। শনিবার রাতে ভাঙড়ের পোলেরহাট থানার উড়িয়াপাড়া এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ও ইট ছোড়া হয় বলে অভিযোগ। অল্পের জন্য রক্ষা পান আরাবুল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ প্রশাসনের আধিকারিকরা। কেন এই হামলা তা এখনও স্পষ্ট নয়। এমনকী এর সঙ্গে কে বা কারা যুক্ত তাও স্পষ্ট নয়। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।

ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন আইএসএফে। মাস পাঁচেকের মধ্যে সিদ্ধান্ত বদল। বৃহস্পতিবারই সমাজ মাধ্যমে পোস্ট করে আইএসএফ দল ছাড়ার ঘোষণা করেন আরাবুল ইসলাম।

জানা গিয়েছে, রাতের বেলা পোলেরহাট থানার উড়িয়াপাড়া এলাকা দিয়ে যাচ্ছিলেন আরাবুল। সেই সময়ে হঠাৎ করে তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযোগ, প্রথম আরাবুলের গাড়ি লক্ষ্য করে কার্যত চলে ইটবৃষ্টি। এমনকী দুটি বোমা নিক্ষেপ করা হয় বলেও দাবি। ঘটনার সময় গাড়িতেই ছিলেন আরাবুল। ইটের আঘাতে গাড়ির কাঁচ ফেটে গেলেও রক্ষা পান তিনি। তাঁর কোনও আঘাত লাগেনি বলেই জানিয়েছেন প্রাক্তন আইএসএফ নেতা। তাঁর দাবি, তাঁর সঙ্গে বেশ কয়েকজন বাইক আরোহী ছিল। তাঁরা বোমার আওয়াজ শুনতে পেয়েছেন। তবে কি কারণে এই হামলা, তা তদন্ত স্পষ্ট নয়।

বলে রাখা প্রয়োজন, ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে ‘তাজা’ নেতা আরাবুল যোগ দিয়েছিলেন আইএসএফে। মাস পাঁচেকের মধ্যে সিদ্ধান্ত বদল করেন। বৃহস্পতিবারই সমাজ মাধ্যমে পোস্ট করে আইএসএফ দল ছাড়ার ঘোষণা করেন আরাবুল ইসলাম। সমাজমাধ্যমে তিনি লেখেন, “আইএসএফের স্বৈরাচারী এবং একনায়কতন্ত্রকে আমি ধিক্কার জানাই। আইএসএফের লুম্পেন বাহিনীর হাতে ভাঙড় জুড়ে যেভাবে মানুষের উপরে অত্যাচার-অনাচার নেমে এসেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই দল থেকে আমি পদত্যাগ করলাম।” তার রেশ কাটতে না কাটতেই এই হামলার ঘটনা ঘটল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ। আরাবুল থানায় অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *