Murshidabad | নথিপত্র ছাড়াই আত্মগোপন, মুর্শিদাবাদে গ্রেপ্তার ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী

Murshidabad | নথিপত্র ছাড়াই আত্মগোপন, মুর্শিদাবাদে গ্রেপ্তার ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী

শিক্ষা
Spread the love


মুর্শিদাবাদ: রাজ্যে পালা বদলের পরেই অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া হাতে মাঠে নেমেছে প্রশাসন। সেই আবহে রবিবার মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জ (Ragunathganj) এলাকায় আত্মগোপন করে থাকা দুই অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হল পুলিশ। ধৃতদের নাম শারিফুল ইসলাম এবং মোহাম্মদ ইসারুল, উভয়েরই বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকায়।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এদিন পুলিশ তাদের আটক করে। এরপর বৈধ নথিপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, এই দুজন দীর্ঘদিন ধরে ভারতীয় ভূখণ্ডে আত্মগোপন করেছিল। কীভাবে এবং কাদের মাধ্যমে এই দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। এদিন সন্ধার শেষ পাওয়া খবর অনুযায়ী, দুই অনুপ্রবেশকারীকেই ইতিমধ্যে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *