Mumbai hearth | মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, শিশু সহ মৃত ২, আহত ৮

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ড বাণিজ্যনগরী মুম্বইয়ে। শহরের অন্যতম অভিজাত এলাকা ভিলে পার্লের একটি ১২ তলা আবাসিক ভবনের ১১ তলায় আগুন লেগে শিশু সহ দুজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আগুন নেভানোতে গিয়ে আহত হয়েছেন দুই দমকলকর্মী সহ মোট আটজন।

পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত দশটা নাগাদ ভিলে পার্লে এলাকার ওই ভবনের ১১ তলা থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং গোটা ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের একাধিক ইঞ্জিন। তিন ঘণ্টারও বেশি সময় পর রাত প্রায় একটা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা।

এরপর তল্লাশি চালিয়ে ফ্ল্যাটের ভিতর থেকে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের দ্রুত নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। নিহতদের মধ্যে রয়েছে ২৩ বছরের এক তরুণী ও দুই বছরের একটি শিশু। দমকলের দুই কর্মী সহ মোট আটজন জখম হয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, আহত সকলের শারীরিক অবস্থাই বর্তমানে স্থিতিশীল রয়েছে।

কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *