MS Dhoni set to overlook first two weeks for Chennai Tremendous Kings

MS Dhoni set to overlook first two weeks for Chennai Tremendous Kings

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


আইপিএলের শুরুতেই বিরাট ধাক্কা চেন্নাই সুপার কিংসের। প্রথম দু’সপ্তাহ মাঠের বাইরে মহেন্দ্র সিং ধোনি। জানা গিয়েছে, পায়ের কাফ মাসলে চোট লেগেছে মাহির। সিএসকে’র তরফ থেকে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘ধোনির চোটের পরীক্ষা নিরীক্ষা চলছে। তাই সম্ভবত প্রথম দু’সপ্তাহ খেলতে পারবে না। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো থালা।”

এই বিষয়ে আরও খবর

শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৯তম সংস্করণ। চেন্নাইয়ের প্রথম ম্যাচ ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। মনে করা হচ্ছে আইপিএলের অন্তত চারটি ম্যাচ ধোনিকে ছাড়াই নামতে হবে রুতুরাজ গায়কোয়ারদের। অর্থাৎ ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও তাঁকে দেখা যাবে না। ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিনি ফের হলুদ জার্সিতে মাঠে নামতে পারেন।

ধোনির বয়স বর্তমানে ৪৪। গত মরশুমেও হাঁটুর চোট ভুগিয়েছে। এবার আইপিএল শুরুর আগে পায়ের পেশিতে চোট পেয়েছেন। এই মুহূর্তে রিহ্যাব চলছে। যা সারতে সপ্তাহ দুয়েক লেগে যেতে পারে। তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় চেন্নাই কর্তৃপক্ষ। তবে ধোনির অনুপস্থিতি সিএসকে’র জন্য বড় ধাক্কা। সঞ্জু স্যামসন উইকেটকিপিং সামলে নেবেন। কিন্তু শেষের দিকে ধোনির ক্যামিও বা মাঠে তাঁর পরামর্শের অভাব অনুভব করবে চেন্নাই শিবির।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *