গেইনসভিল (ফ্লোরিডা): নানা ধরনের ক্যানসার (Most cancers) নির্ণয় ও রোগ সারানোর নানা ওষুধ ও থেরাপি ইতিমধ্যেই আয়ত্ত করেছেন বিজ্ঞানীরা। কিন্তু সব ধরনের ক্যানসার এক ওষুধে সারানোর মতো ব্যাপার এখনও তাঁদের অধরা। ক্যানসারের মতো একটা ভয়ংকর অসুখকে একেবারে গোড়া থেকে সারিয়ে ফেলার স্বপ্ন অনেকদিন ধরেই দেখছে বিজ্ঞান। সেই স্বপ্ন সত্যি হওয়ার পথে আরও একধাপ এগিয়ে যাওয়ার খবর মিলল সাম্প্রতিক এক গবেষণায়।
গত ১৮ জুলাই ‘নেচার বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং’ জার্নালে একটি খবর বেরিয়েছে, যা রীতিমতো হইচই ফেলে দেওয়ার মতো। ভাবুন তো, শুধু একটা এমআরএনএ ভ্যাকসিন দিয়েই ফুসফুস, লিভার, ব্রেন, কিডনি, প্যানক্রিয়াস–-অর্থাৎ যত কঠিন টিউমার-ভিত্তিক ক্যানসার আছে, সব নাকি পুরো ঠিক হয়ে যাবে! শুনে অবিশ্বাস্য লাগছে, তাই না? এটাই হল সেই বহু প্রতীক্ষিত ‘ইউনিভার্সাল ক্যানসার ভ্যাকসিন’!
মান্না দের সেই গানটার কথা মনে আছে তো–-‘ঝড়ের দিগন্ত থেকে স্বপ্ন ছড়ানো’! সত্যিই যেন তেমনই কিছু একটা হতে চলেছে। ড. ইলিয়াস সায়োর-এর নেতৃত্বে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন।
এমআরএনএ ভ্যাকসিন দিয়ে ক্যানসারের চিকিৎসা নতুন নয়। এতদিন বিজ্ঞানীরা চেষ্টা করতেন ক্যানসার কোষের গায়ে থাকা এমন একটা প্রোটিন খুঁজে বের করতে, যেটা শুধু ক্যানসার কোষেই থাকে, ভালো কোষে থাকে না। তারপর সেই প্রোটিনকে নিশানা করে শরীরের টি-সেল নামের সৈনিক কোষগুলিকে লেলিয়ে দেওয়া হত ক্যানসার কোষ ধ্বংস করার জন্য। রক্তের ক্যানসার চিকিৎসায় এই পদ্ধতি বেশ সফল। কিন্তু অন্য ক্যানসারগুলির ক্ষেত্রে এটি তেমন কাজে আসছিল না। কারণ, ক্যানসার কোষগুলি একেকটা একেকরকম, খুব চালাক!
তবে ড. সায়োর-এর দল একেবারেই অন্যরকমভাবে ভেবেছেন। তাঁরা দেখলেন, ক্যানসার কোষের নির্দিষ্ট প্রোটিনকে নিশানা করার দরকার নেই। আসলে সব ক্যানসার কোষই নিজেদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার হাত থেকে লুকোনোর জন্য একটা সাধারণ কৌশল ব্যবহার করে। তারা পিডি-এল১ নামের একটি প্রোটিনকে লুকিয়ে রাখে, যাতে আমাদের শরীরের সৈনিক কোষগুলি তাদের দেখতে না পায়।
এই নতুন গবেষণায় বিজ্ঞানীরা দেখিয়েছেন, যদি এমআরএনএ ভ্যাকসিনের সঙ্গে পিডি-১ ইনহিবিটর নামের একটা প্রচলিত ওষুধ একসঙ্গে ব্যবহার করা হয়, তাহলে ক্যানসার কোষগুলি আর নিজেদের লুকিয়ে রাখতে পারে না।
