Moringa Flowers | বসন্তে সুস্থ থাকতে চাইলে অবশ্যই খেতে হবে সজনে ফুল, জানুন এর উপকারিতা…

Moringa Flowers | বসন্তে সুস্থ থাকতে চাইলে অবশ্যই খেতে হবে সজনে ফুল, জানুন এর উপকারিতা…

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বসন্ত প্রায় চলেই এসেছে। জ্বর-সর্দি ছাড়াও এই ঋতুতে হানা দেয় চিকেন পক্সের মতো নানা রোগ। তাই বসন্তের রোগের জীবাণু থেকে নিজেকে দূরে রাখতে চাইলে অবশ্যই খেতে হবে সজনে ফুল (Moringa Flowers)। সজনে ফুলের মধ্যে ভিটামিন এ, বি১, বি২, বি৩ এবং সি ছাড়াও রয়েছে ক্যালশিয়াম, আয়রন, ফসফরাস। এছাড়া আর কী কী উপকারিতা রয়েছে, তা জেনে নিন।

রক্তচাপ নিয়ন্ত্রণ করে

উচ্চ রক্তচাপ থাকলে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। কিন্তু সজনে ফুল হার্টের ক্ষতি হওয়া আটকায়। এই সবজির মধ্যে কোয়েরসিটিন ও ক্লোরোজেনিক অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রক্তচাপকে বশে রাখে।

সুগার কন্ট্রোল করে

ডায়াবিটিসে ভুগলে এই ঋতুতে অবশ্যই সজনে ফুল খান। এই ফুল খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এটি ইনসুলিন হরমোনের ক্ষরণ ও কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে।

ইমিউনিটি বৃদ্ধি করে

সজনে ফুলের মধ্যে এত রকমের পুষ্টি রয়েছে, যা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

প্রদাহ কমায়

সজনে ফুলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। যে কোনও ধরনের প্রদাহ কমাতে সজনে ফুল উপকারী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *