Moon And Venus | নিশিরাতের আকাশে মনোহরণ দৃশ্য! বাঁকা চাঁদের ঠিক পাশেই জ্বলজ্বল করছে শুক্র গ্রহ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সোমবারের নিশিরাতে বাংলার আকাশজুড়ে এক অপূর্ব মহাজাগতিক দৃশ্য। রাতের আকাশে (Evening Sky) একফালি বাঁকা চাঁদের কোল ঘেঁষে উঁকি দিচ্ছে এক উজ্জ্বল আলোকবিন্দু। কলকাতা থেকে শিলিগুড়ি— রাজ্যের সমস্ত প্রান্তেই ধরা পড়েছে এই মনোমুগ্ধকর দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই নজর কেড়েছে রাতের আকাশের এই ছবি। চাঁদের পাশের এই উজ্বল আলোকবিন্দুটি আসলে শুক্র গ্রহ (Moon And Venus)। বিজ্ঞানীদের মতে, মহাকাশের (House) নিয়মে এটি অত্যন্ত সাধারণ একটি ঘটনা হলেও খালি চোখে এর সৌন্দর্য এককথায় দেখার মতো।

মহাজাগতিক এই কৌতূহল মেটাতে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স-এর অধিকর্তা অধ্যাপক সন্দীপ চক্রবর্তী জানান, এটি কোনো বিরল ঘটনা নয়। পৃথিবী, সূর্য এবং অন্যান্য গ্রহ নির্দিষ্ট সমতলে অবস্থান করলেও চাঁদ সাধারণত সেই সমতল থেকে কিছুটা ৫ ডিগ্রি উত্তর বা দক্ষিণে ঘোরে। সোমবার চাঁদ ঠিক সেই সমতলেই এসে পৌঁছানোয় পৃথিবীর আকাশ থেকে তাকে শুক্র গ্রহের অত্যন্ত কাছে দেখা যাচ্ছে। বিজ্ঞানীদের মতে, চাঁদ এবং পৃথিবীর কক্ষপথের সমতল যদি নিখুঁতভাবে এক হতো, তবে প্রায় প্রতিদিনই কোনো না কোনো গ্রহের এমন কাছাকাছি দেখা মিলত চাঁদের। অমাবস্যার ঠিক তিন দিন পরের এই দৃশ্য এদিন গোটা বিশ্ব থেকেই উপভোগ করা গেছে।

The put up Moon And Venus | নিশিরাতের আকাশে মনোহরণ দৃশ্য! বাঁকা চাঁদের ঠিক পাশেই জ্বলজ্বল করছে শুক্র গ্রহ appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *