Monalisa Bhosle | পরিবারের অমতে মুসলিম প্রেমিককে বিয়ে! ‘লাভ জিহাদ’ বিতর্ক নিয়ে কী বললেন মহাকুম্ভের ভাইরাল মোনালিসা?

Monalisa Bhosle | পরিবারের অমতে মুসলিম প্রেমিককে বিয়ে! ‘লাভ জিহাদ’ বিতর্ক নিয়ে কী বললেন মহাকুম্ভের ভাইরাল মোনালিসা?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালের মহাকুম্ভ মেলায় রাতারাতি পরিচিতি পাওয়া (Kumbh Mela fame) মোনালিসা ভোঁসলে (Monalisa Bhosle) ফের একবার চর্চার কেন্দ্রে। তবে এবার কোনও মেলা নয়, বরং নিজের বিয়ে নিয়ে সংবাদ শিরোনামে তিনি। উত্তরপ্রদেশের অভিনেতা ফরমান খানের (Farman Khan) সঙ্গে তাঁর আন্তঃধর্মীয় বিবাহ ঘিরে তৈরি হওয়া ‘লাভ জিহাদ’-এর (Love jihad) সমস্ত অভিযোগ উড়িয়ে দিলেন মোনালিসা।

বৃহস্পতিবার তিরুবনন্তপুরমে এক সাংবাদিক বৈঠকে মোনালিসা সাফ জানান, এই বিয়ে সম্পূর্ণ তাঁর নিজের সিদ্ধান্তে হয়েছে। কোনও ধর্ম পরিবর্তন করা হয়নি। তিনি হিন্দু ধর্মেই আছেন এবং ফরমান নিজের ইসলাম ধর্ম পালন করছেন। মোনালিসার কথায়, ‘আমার পরিবার এক আত্মীয়ের সঙ্গে বিয়ে ঠিক করেছিল, যা আমার পছন্দ ছিল না। আমি ফরমানকে বেছে নিয়েছি এবং ওর আপত্তির তোয়াক্কা না করেই বিয়ের জন্য জোর দিয়েছিলাম।’

অন্যদিকে, উত্তর ভারতের কিছু সংবাদমাধ্যমে মোনালিসার বয়স নিয়ে ওঠা বিতর্কও নসাৎ করে দিয়েছেন অভিনেতা ফারমান খান। মোনালিসার আধার কার্ড ও জন্ম শংসাপত্র দেখিয়ে তিনি প্রমাণ করেন যে মোনালিসা সাবালিকা। কেরল সরকারের ‘কে-স্মার্ট’ অ্যাপের মাধ্যমে আইন মেনে তাঁদের বিয়ে নথিভুক্ত হয়েছে। বিশেষ বিষয় হল, মোনালিসার ইচ্ছেতে মন্দিরে হিন্দু শাস্ত্র মতেই এই বিয়ে সম্পন্ন হয়।

কেরলের রাজনৈতিক মহলের সমর্থনও পেয়েছেন এই দম্পতি। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন কেরলের শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টি এবং সিপিআই(এম) রাজ্য সম্পাদক এম ভি গোবিন্দনের মতো ব্যক্তিত্বরা। বর্তমানে এই দম্পতি কেরলের মানুষের আতিথেয়তায় মুগ্ধ এবং ভবিষ্যতে এই রাজ্যেই স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা করছেন। প্রায় ছ’মাস আগে মালায়লাম ছবি ‘নাগাম্মা’-র সেটে শুরু মোনালিসা ও ফরমানের প্রেম শুরু হয়েছিল। এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *