Mom’s powerful choice on feminine genital mutilation

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


দেবরাজ ইন্দ্র ভয় পেয়েছিলেন বিশ্বামিত্র মুনির তপস্যার প্রাবল্যে। স্বর্গের অপ্সরা মেনকাকে প্রেরণ করেন ঋষির ধ্যানে বিঘ্ন ঘটাতে। মেনকা দেবরাজের মনোবাসনা পূর্ণ করেন। জন্ম হয় শকুন্তলার, যার সঙ্গে দুষ্মন্তের প্রেমের আখ্যান কেন্দ্র করে কালিদাস রচনা করেছিলেন ‘অভিজ্ঞান শকুন্তলম’। কিন্তু না বিশ্বামিত্র, না মেনকা- কেউই সদ্যোজাত সন্তানের মুখদর্শন করেননি। প্রতিপালনের প্রশ্নই নেই।

‘মহাভারত’ বলছে, মহারাজ শান্তনুর সঙ্গে বিয়ের পরে সদ্যোজাত সাতটি সন্তানকে গঙ্গা জলে নিক্ষেপ করে মেরে ফেলেছিলেন। শান্তনু কোনও সন্তানের মুখদর্শন করতে পারেননি। ধৃতরাষ্ট্র জন্মান্ধ বলে বিয়ের আগে গান্ধারীও চোখে ফেট্টি বেঁধে অন্ধত্ব বরণ করে নেন। ফলে দুর্যোধন বা অন্য পুত্রদেরও মুখ দেখেননি। আবার, কুন্তী কানীন সন্তান কর্ণকে ভাসিয়ে দেন গঙ্গার জলে, সন্তানের মুখদর্শন হয়তো করেছিলেন- কিন্তু মায়ের দায়িত্ব পালন করার অবকাশ পাননি, চানওনি। ভাগবত পুরাণ অনুসারে, দেবকী ও বসুদেব কেউই তাঁদের প্রথম ছয় সন্তানের মুখ দেখতে পাননি, কারণ, দেবকীর গর্ভজাত সন্তান তার মৃত্যুর কারণ হবে—এমন দৈববাণীর জন্য কংস ছ’টি সন্তানকেই জন্মের পরে পরে হত্যা করে।

আরও পড়ুন:

এরকম আরও দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, যেখানে মা-বাবা জ্ঞানত বা অজ্ঞানত, সন্তানের মুখদর্শন করেননি, বা করতে চাননি, বা কোনও বাধ্যবাধকতায় জড়িয়ে পড়েছিলেন। আবার অনেক সময়, সন্তানকে মা-বাবা ত্যাজ্যপুত্র করছেন, এমনও শোনা যায়। এর ধ্রুপদী দৃষ্টান্ত গ্রিক নাটককার সফোক্লিসের লেখা ‘ইডিপাস রেক্স’। থিবসের রাজা লেয়াস, তার রানি ইয়োকাস্তা। তাঁদের পুত্রসন্তান হলে অন্ধ ভবিষ্যদ্বক্তা দৈববাণীর মতো করে বলেছিলেন যে, এ সন্তান পিতার মৃত্যুর কারণ এবং আপন মায়ের অঙ্কশায়িনী হবে। ত্রাসে ও অবমাননায় জর্জরিত রাজা লেয়াস সন্তানকে পাহাড়ে ফেলে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু এক মেষপালকের বদান্যতায় শিশুটি বেঁচে যায়। সে বড় হয় অন্য পালক মা-বাবার কাছে।

আরও পড়ুন:

রায়গঞ্জে নাবালিকা ধর্ষণে অভিযুক্ত পুলিশি এনকাউন্টারে মারা গেলে তার মা সে-দেহ নিতে চাননি

তারপরে, ঘটনাক্রমে, সত্যিই একদিন রাজা লেয়াসকে হত্যা করে, আর বিয়ে করে ইয়োকাস্তাকে। সন্তানের মুখদর্শন না করে তার চিরবিদায়ের ব্যবস্থা করা হলেও সে বেঁচে গিয়ে তা-ই কাণ্ড করে বসে, যা করা অনুচিত। এই গল্পাণু পরে পুনরুৎপাদিত হয়েছে শিল্পের নানা আঙ্গিকে। যেমন, অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অফ ওয়াসিপুর পার্ট ওয়ান’ (২০১২) দেখায়, বাহুবলী শাহিদ খানের পুত্রকে মেরে ফেলার নির্দেশ দিয়েছিল স্থানীয় রাজনীতিক রামাধীর সিং। নির্দেশ মান্য করেনি তার চেলারা, ফলে ভবিষ্যৎ অনেক জটিল হয়ে ওঠে।

সম্প্রতি, রায়গঞ্জে নাবালিকা ধর্ষণে অভিযুক্ত দিলীপ রায় পুলিশি এনকাউন্টারে মারা গেলে তার মা সে-দেহ নিতে চাননি, এমনকী, মৃত্যুর পরে পুত্রের মুখদর্শন করবেন না বলেও জানিয়ে দেন। এনকাউন্টারে ঘটা মৃত্যুকে সচরাচর মানুষের দেহের উপর রাষ্ট্রীয় অবদমনের চিহ্নক রূপে দেখা হয়। তবে মৃত সন্তানকে মায়ের দেখতে না-চাওয়া নিঃসন্দেহে অনেক করুণ। মাতৃদুগ্ধের অপরিশোধ্য ঋণকে সন্তান যদি নারীনিগ্রহ করে বরণ করে, সে তো চরম লজ্জারই।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *