Mohun Bagan attain Durand Cup ultimate after defeating NorthEast United on penalties

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


মোহনবাগান ০
নর্থইস্ট ইউনাইটেড ০
(টাইব্রেকারে ৫-৩ গোলে জয়ী মোহনবাগান)

জামশেদপুর এফসি-র বিরুদ্ধে গোল মিসের প্রবণতা তাড়া করেছিল মোহনবাগানকে। ডুরান্ডের সেমিফাইনালেও পুরনো রোগ থেকে বেরতে পারল না সবুজ-মেরুন। ভূরি ভূরি গোল নষ্ট হল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচেও। ফলে কোয়ার্টার ফাইনালের মতো শেষ চারের লড়াইও গেল টাইব্রেকারে। সেখানে বিশালের চওড়া হাত আবারও পরিত্রাতা মোহনবাগানের। দু-দু’টি পেনাল্টি বাঁচিয়ে সবুজ-মেরুনের নয়নের মণি তিনি। 

আরও পড়ুন:

শেষবার দুই দলের মুখোমুখি সাক্ষাতে ১-০ গোলে জয় পেয়েছিল মোহনবাগান। তবে গুয়াহাটির সেই ম্যাচ নিয়ে বিতর্ক কম হয়নি। বৃষ্টিতে মাঠ জলে ডুবে যাওয়ার পরেও খেলা হয়েছিল। এদিনও অবশ্য মাঠেই জল জমে থাকায় শুরু থেকেই বল নিয়ন্ত্রণে সমস্যায় পড়লেন দুই দলের ফুটবলারেরা। ৪-৪-২ ছকে দল সাজিয়েছিল মোহনবাগান। নর্থইস্ট ইউনাইটেডের ছক ৪-৩-৩। অর্থাৎ শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে নেমেছিল হাইল্যান্ডাররা। প্রথম ১০ মিনিটে বলের দখলও ছিল নর্থইস্টের কাছেই বেশি। ১৩ মিনিটে প্রথম সুযোগ তৈরি করে মোহনবাগান। লিস্টন কোলাসোর কর্নার থেকে গোলের সামনে বিপদ তৈরি হলেও নর্থইস্টের গোলরক্ষক ফিস্ট করে বিপন্মুক্ত করেন। ১৯ মিনিটে দূরপাল্লার শটে গোলের চেষ্টা করেন আপুইয়া। যদিও তাঁর শট সোজা জমা পড়ে গোলরক্ষকের দস্তানায়।

২৩ মিনিটে বক্সের বাইরে ফ্রি-কিক পায় মোহনবাগান। লিস্টনের নেওয়া শট আবারও বাঁচিয়ে দেন গোলরক্ষক। এক মিনিট পরেই আরও বড় সুযোগ। ডান দিক দিয়ে উঠে গিয়ে অ্যাঙ্গেল তৈরি করে শট নেন কিয়ান নাসিরি। অল্পের জন্য বল জালে জড়ায়নি। পোস্টের একটু ভিতরে থাকলেই নিশ্চিত গোল হতে পারত। ৩৩ মিনিটে সুযোগ আসে নর্থইস্টের সামনে। রাহুল ভেকের ভুলে বল পেয়ে যান আলাদিন আজারাই। তাঁর ভলি লক্ষ্যভ্রষ্ট হয়। এর কিছুক্ষণ পরেই আলাদিনকে ফাউল করে হলুদ কার্ড দেখেন আপুইয়া।

৪০ মিনিটে সুবর্ণ সুযোগ মোহনবাগানের। বাঁ দিক থেকে লিস্টনের বাড়ানো ক্রসে পা ছোঁয়াতে গিয়ে জলভরা মাঠে পিছলে পড়ে যান সামির জেলকোভিচ। ফলে নষ্ট হয় সুযোগ। হলুদ কার্ড দেখেন সাহাল আবদুল সামাদও। ৪৩ মিনিটে মাঝমাঠ থেকে উঠে ৩০ গজেরও বেশি দূর থেকে শট নেন সাহাল। নর্থইস্টের গোলরক্ষক গুরমীত কিছুটা এগিয়ে থাকলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি মোহনবাগান ফুটবলার। দুই দল একাধিক সুযোগ তৈরি করলেও গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধ।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *