Mohammed Siraj | আইসিসি-র মাসের সেরা সিরাজ

Mohammed Siraj | আইসিসি-র মাসের সেরা সিরাজ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


দুবাই: এশিয়া কাপ দলে সুযোগ হয়নি। রবিবাসরীয় দুবাইয়ে পাকিস্তানকে হারিয়ে সূর্যকুমার যাদবরা যখন শুভেচ্ছায় ভাসছেন, তখন টিভিতে চোখ মহম্মদ সিরাজের। তার মধ্যেই এদিন সিরাজের জন্য সুখবর। আইসিসি-র অগাস্ট মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন হায়দরাবাদ এক্সপ্রেস।

ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে দুরন্ত পারফরমেন্সের (সর্বাধিক ২৩ উইকেট নেন) সুবাদে সংক্ষিপ্ত তিনজনের তালিকায় জায়গা পেয়েছিলেন সিরাজ। শেষপর্যন্ত নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও ওয়েস্ট ইন্ডিজের জেডন সিলসকে পিছনে ফেলে আইসিসি-র মাসের সেরা পুরস্কার সিরাজের দখলে।

সিরাজ বলেছেন, ‘আইসিসি-র পুরস্কার। স্পেশাল সম্মান আমার কাছে। অ্যান্ডারসন-তেন্ডুলকার সিরিজ দুর্দান্ত কেটেছিল। আমার খেলার অন্যতম সেরা সিরিজ। গুরুত্বপূর্ণ সময়ে দলের সাফল্যে অবদান রাখতে পেরে আমি গর্বিত। শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ আমার সেরাটা বের করে আনতে সাহায্য করেছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *