Mob lynching | মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, গ্রেপ্তার ৬  

Mob lynching | মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, গ্রেপ্তার ৬  

খেলাধুলা/SPORTS
Spread the love


কিশনগঞ্জ: মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বাহাদুরগঞ্জ থানা এলাকার গুয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের ডুবাডাঙ্গি গ্রামে। পিটিয়ে মারার ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।(যদিও ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মারধরের ঘটনায় অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে বাহাদুরগঞ্জ থানা এলাকার গুয়াবাড়ী গ্রাম পঞ্চায়েতের ডুবাডাঙ্গি গ্রামের তিন নম্বর ওয়ার্ডে মোবাইল চোর সন্দেহে সাবির আলম নামে এক যুবককে পাকড়াও করে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা অভিযোগ করেন মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে সাবির। এই অভিযোগের ভিত্তিতেই যুবকের উপর ঝাঁপিয়ে পড়েন স্থানীয়দের একাংশ। শুরু হয় গণপিটুনি। এই গণপিটুনিতেই মৃত্যু হয় যুবকের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাহাদুরগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে কিশনগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এই ঘটনায় নিহতের দাদা মহম্মদ শাকিরের অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরেই চক্রান্ত করে তাঁর ভাইকে পিটিয়ে মেরেছেন মহম্মদ একলাখ ও মহম্মদ জাফর।

এদিকে, ঘটনার পর থেকেই ধরপাকড় শুরু করেছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে পুরুষ শূন্য ডুবাডাঙ্গি গ্রাম। পুলিশ সুপার সাগর কুমার জানান, এই ঘটনার তদন্তে এসআইটি গঠন করা হয়েছে। সূত্রের খবর, মৃত সাবির আলম নানান দুষ্কৃতীমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত। সে দিঘলব্যাংক থানার অন্তর্গত সুখানদিঘি গ্রামের বাসিন্দা। মৃতের বিরুদ্ধে দিঘল ব্যাংক থানায় চুরি-ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *