Mir-Rachana | রচনার বদলে মীর! বদলে গেল ‘দিদি নম্বর ১’ সঞ্চালক,নেপথ্যে কোন কারণ?

Mir-Rachana | রচনার বদলে মীর! বদলে গেল ‘দিদি নম্বর ১’ সঞ্চালক,নেপথ্যে কোন কারণ?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বদলে যাচ্ছে ‘দিদি নম্বর ১’ সঞ্চালিকা! দীর্ঘদিন ধরে বাংলার দিদিদের মন জিতে নেওয়া রচনা বন্দ্যোপাধ্যায় সরে যাচ্ছেন ‘দিদি নম্বর ১’ (Didi no 1) থেকে? সম্প্রতি অনুষ্ঠানের নতুন প্রোমো সামনে আসতেই অবাক হয়েছেন রচনার আনুগামীরা।

‘দিদি নম্বর ১’ র নতুন প্রোমো দেখে অবাক দর্শকেরা। কোথায় রচনা? এ তো মীর। এবার কি ‘দিদি নম্বর ১’ র সঞ্চালনার দায়িত্ব সামলাবেন মীর (Mir)! অবশেষে আসল সত্য সামনে আনলেন স্বয়ং মীর। তিনি বলেন, ‘পাকাপাকিভাবে নয়, তবে তিনটি পর্বের সঞ্চালনা করছি।’

চ্যানেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রচনার (Rachana Banerjee) সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজের অনুপস্থিতিতে শোয়ের দায়িত্ব মীরকে দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেছেন অভিনেত্রী। তাঁর সঙ্গে সহমত পোষণ করেন চ্যানেল কর্তৃপক্ষ। তবে অনেকেই প্রশ্ন করছেন রচনা বন্দ্যোপাধ্যায় কোথায় গেলেন? শোনা যাচ্ছে, তিনি নাকি ব্যক্তিগত কারণে ছুটিতে রয়েছেন। কেউ আবার বলছেন এই মুহূর্তে বিদেশে রয়েছেন তিনি। তাই তাঁর শোয়ে কয়েকদিনের জন্য এই রদবদল ঘটেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *