Minor Woman Homicide | নৃশংসতার সব সীমা পার! নবগ্রামে শিশু ভাইজিকে খুনের অভিযোগে পুলিশের জালে কাকা ও তাঁর দুই ছেলে

Minor Woman Homicide | নৃশংসতার সব সীমা পার! নবগ্রামে শিশু ভাইজিকে খুনের অভিযোগে পুলিশের জালে কাকা ও তাঁর দুই ছেলে

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


লালবাগ: নিজের রক্ত আর সম্পর্কের মায়াকে তুচ্ছ করে টাকার লোভে শিশু ভাইজিকে অপহরণ ও নৃশংসভাবে খুনের (Minor Woman Homicide) অভিযোগ উঠল খোদ কাকার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালবাগ মহকুমার নবগ্রাম এলাকায়। মৃত শিশুটির নাম শাহিনা খাতুন। এই ঘটনায় অভিযুক্ত কাকা ইসাহাক শেখ এবং তার দুই ছেলে হাসান শেখ ওরফে ভাদু ও হোসেন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শাহিনাকে অপহরণের পর নৃশংসভাবে খুন করে অভিযুক্তরা। শুধু তাই নয়, তথ্য-প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি গায়েব করার চেষ্টাও চালিয়েছিল তারা। কিন্তু শেষরক্ষা হয়নি। লালবাগ মহকুমা পুলিশ আধিকারিক আকুল কর রাকেশ মহাদেব জানান, ধৃতরা প্রত্যেকেই মৃত শিশুর নিকটাত্মীয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে। এদিনই ধৃত তিনজনকে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত ১০ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।

এই নারকীয় হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই নবগ্রাম জুড়ে শোক ও উত্তেজনার ছায়া নেমে আসে। এদিন গ্রামবাসী ও স্থানীয় মানুষজন দলমত নির্বিশেষে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, শিশুকন্যার ওপর এই অমানবিক অত্যাচারের সাজা হিসেবে অভিযুক্ত তিনজনেরই ফাঁসি দিতে হবে। পুলিশ গোটা ঘটনার পেছনে অন্য কোনও কারণ বা আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *